শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

বাঁশখালীতে আদি নিমকালী মায়ের মন্দিরে চুরি, তালা ভেঙে মহামূল্যবান সামগ্রী লুট

| প্রিন্ট সংস্করণ

বাঁশখালীতে আদি নিমকালী মায়ের মন্দিরে চুরি, তালা ভেঙে মহামূল্যবান সামগ্রী লুট
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অবস্থিত শ্রী শ্রী আদি নিমকালী মায়ের মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 

গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরের প্রধান গেইটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মন্দিরের প্রয়োজনীয় আসবাবপত্র ও বিভিন্ন মহামূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের পূজা ও আনুষ্ঠানিকতা শেষে মন্দির বন্ধ করে চলে যান দায়িত্বরতরা। পরদিন সকালে ভক্তরা মন্দিরে এসে গেইটের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে দেখা যায়, মন্দিরের বিভিন্ন মূল্যবান সামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে এবং বেশ কিছু সামগ্রী নিখোঁজ।

ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মানুষ মন্দির প্রাঙ্গণে জড়ো হন। তারা এ ঘটনাকে ধর্মীয় উপাসনালয়ের ওপর ন্যাক্কারজনক হামলা ও চরম নিরাপত্তাহীনতার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন। 

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় মন্দির ও সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানে চুরি ও হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে দ্রুত তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হয় এবং ভবিষ্যতে ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা জোরদার করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বাঁশখালীতে আদি নিমকালী মায়ের মন্দিরে চুরি, তালা ভেঙে মহামূল্যবান সামগ্রী লুট

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x