শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

চিন্ময়ের জামিন ঘিরে সহিংসতার মামলা তদন্ত করবে পিবিআই

| প্রিন্ট সংস্করণ

চিন্ময়ের জামিন ঘিরে সহিংসতার মামলা তদন্ত করবে পিবিআই
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদনকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে সংঘটিত সহিংসতা, ভাঙচুর ও আইনজীবী হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) থেকে সরিয়ে পিবিআইকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এ আদেশ দেন। মামলাটির তদন্তে দীর্ঘদিনেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় আদালত এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ভাই জানে আলম মামলাটি দায়ের করেন। এর আগে তদন্তের দায়িত্বে ছিলেন ডিবি উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোস্তফা কামাল। তবে মামলার বাদী তদন্ত কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আবেদন জানান।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘটিত সহিংসতা ও আইনজীবী আলিফ হত্যার ঘটনা নিয়ে ডিবি দীর্ঘ সময় তদন্ত চালালেও উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারেনি। শুনানিকালে আদালতে উপস্থিত তদন্ত কর্মকর্তা মোস্তফা কামাল মামলার অগ্রগতি সম্পর্কে আদালতের বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক জবাবও দিতে পারেননি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আলিফ হত্যা মামলার আইনজীবী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতেই আদালত পিবিআইকে তদন্তভার দেওয়ার নির্দেশ দিয়েছেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মামলায় এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা মিলিয়ে ৪০০ থেকে ৫০০ আসামির কারও বিরুদ্ধে এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। কাউকে গ্রেপ্তারও করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিকেই তদন্ত সংস্থা পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়। এরপর আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ, ভাঙচুর ও সহিংসতার ঘটনা ঘটে। ওই সময় রঙ্গম কনভেনশন গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনার পর হত্যা, ভাঙচুর ও বিস্ফোরক আইনে মোট পাঁচটি মামলা দায়ের করা হয়েছিল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চিন্ময়ের জামিন ঘিরে সহিংসতার মামলা তদন্ত করবে পিবিআই

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x