শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

দেবীগঞ্জে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর, সনাতনীদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

দেবীগঞ্জে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর, সনাতনীদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার গালান্ডী বাজার এলাকায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তৈরি করা প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল দিবাগত রাতে দুর্বৃত্তরা পূজামণ্ডপে প্রবেশ করে প্রতিমাগুলো ভাঙচুর করে বলে জানা গেছে।

ভাঙচুরের ঘটনায় পূজার জন্য প্রস্তুত করা প্রতিমাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার পর বিষয়টি প্রশাসনের নজরে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে পূজামণ্ডপ ও প্রতিমার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।

ইতোমধ্যে পুলিশ ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ঘটনাটি তদন্ত করছেন বলে জানা গেছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে প্রতিমা ভাঙচুর করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সনাতনীরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন তারা।

বিষয় : প্রতিমা ভাংচুর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দেবীগঞ্জে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর, সনাতনীদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার গালান্ডী বাজার এলাকায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তৈরি করা প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল দিবাগত রাতে দুর্বৃত্তরা পূজামণ্ডপে প্রবেশ করে প্রতিমাগুলো ভাঙচুর করে বলে জানা গেছে।

ভাঙচুরের ঘটনায় পূজার জন্য প্রস্তুত করা প্রতিমাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার পর বিষয়টি প্রশাসনের নজরে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে পূজামণ্ডপ ও প্রতিমার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।

ইতোমধ্যে পুলিশ ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ঘটনাটি তদন্ত করছেন বলে জানা গেছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে প্রতিমা ভাঙচুর করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সনাতনীরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন তারা।

হিন্দুস নিউজ

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x