শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

রমনা কালী মন্দিরে মতুয়া সম্প্রদায়ের দুই পক্ষের সংঘর্ষ, উত্তেজনা চরমে

| প্রিন্ট সংস্করণ

রমনা কালী মন্দিরে মতুয়া সম্প্রদায়ের দুই পক্ষের সংঘর্ষ, উত্তেজনা চরমে
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
রাজধানীর রমনা কালী মন্দির প্রাঙ্গণে মতুয়া ধর্মীয় সংগঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মন্দির এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে এবং ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগও করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মতুয়া সম্প্রদায়ের একটি কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধ চরম আকার ধারণ করে। এক পক্ষের দাবি, নতুন কমিটি বৈধভাবে গঠন করা হয়েছে। অপরদিকে বিরোধী পক্ষ এই কমিটি প্রত্যাখ্যান করে দীর্ঘদিন ধরে প্রতিবাদ ও শো-ডাউন করে আসছে।

ঘটনার সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। এতে অনিতোষ সরকার নামে একজন আহত হন। তিনি বর্তমানে থানায় অবস্থান করছেন বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, সংঘর্ষে উভয় পক্ষই জড়িত ছিল।

নতুন কমিটির পক্ষে রয়েছেন কালীপদ, যিনি সেক্রেটারির দায়িত্বে রয়েছেন এবং নৃপেন্দ্রনাথ হিরা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন বলে জানা গেছে।

অন্যদিকে বিরোধী পক্ষের নেতৃত্বে রয়েছেন রঞ্জিত মল্লিক, যিনি আগের কমিটিতে সহ-সভাপতির দায়িত্বে ছিলেন এবং বর্তমানে নিজেকে সভাপতি দাবি করছেন। তার সঙ্গে রয়েছেন সুমন মল্লিক, যিনি সেক্রেটারি পরিচয়ে নিয়মিত শো-ডাউন করে আসছেন বলে অভিযোগ উঠেছে।

নতুন কমিটির সমর্থকদের অভিযোগ, বিরোধী পক্ষের লোকজন ভক্তদের ওপর হামলা চালিয়েছে এবং পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা আরও দাবি করেন, পদ্মনাভ ঠাকুর এই হামলার মূল পরিকল্পনাকারী।

তবে এ বিষয়ে বিরোধী পক্ষের বক্তব্য এখনো জানা যায়নি। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় ভক্ত ও সুধীজন দ্রুত শান্তিপূর্ণ সমাধান এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রমনা কালী মন্দিরে মতুয়া সম্প্রদায়ের দুই পক্ষের সংঘর্ষ, উত্তেজনা চরমে

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x