শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

চট্টগ্রামে আকাশ দাস হত্যা মামলার প্রধান আসামি রেন্ডি গ্রেপ্তার

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে আকাশ দাস হত্যা মামলার প্রধান আসামি রেন্ডি গ্রেপ্তার
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

চট্টগ্রামের পাহাড়তলীর আকাশ দাস (২৬) হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. রায়হান ওরফে রেন্ডিকে (১৯) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তার রায়হান হবিগঞ্জ সদর উপজেলার সওদাগর মিয়ার বাড়ি এলাকার ইসমাইলের ছেলে।

বুধবার (২০ মে) ঢাকার হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য জানো হয় র‍্যাব-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে।

এর আগে ২৬ ফেব্রুয়ারি রাতে পাহাড়তলী থানার বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরি এলাকায় আকাশ দাসকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর আহতাবস্থায় তাকে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন আকাশের বাবা বাবুল দাস পাহাড়তলী থানায় হত্যা মামলা করেন।

র‍্যাব জানায়, হত্যার পর থেকে প্রধান আসামি রায়হান পলাতক ছিলেন।

র‍্যাব আরও জানায়, গোপন সূত্রে জানা যায়, তিনি ঢাকার হাজারীবাগ এলাকায় অবস্থান করছেন। পরে সোমবার দিবাগত রাতে র‍্যাব-৭ চট্টগ্রাম ও র‍্যাব-৩ ঢাকার যৌথ অভিযানে হাজারীবাগ থানার কালুনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তার আসামিকে হাজারীবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে আকাশ দাস হত্যা মামলার প্রধান আসামি রেন্ডি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x