শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

বাকি ২০ টাকা চাওয়ায় হিন্দু ব্যবসায়ীকে প্রকাশ্যে গলা চেপে লাথি মেরে হত্যা

| প্রিন্ট সংস্করণ

বাকি ২০ টাকা চাওয়ায় হিন্দু ব্যবসায়ীকে প্রকাশ্যে গলা চেপে লাথি মেরে হত্যা
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাকি ২০ টাকা চাওয়ায় এক হিন্দু  পান ব্যবসায়ীকে প্রকাশ্যে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার শিকার ব্যবসায়ীর নাম শ্রীবাস চন্দ্র সাহা (৫৫)। শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার জয়মণ্টপ ইউনিয়নের জয়মণ্টপ মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রীবাস চন্দ্র সাহা ঢাকার সাভারের মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জয়মণ্টপ মাছবাজারে পান ব্যবসা করে আসছিলেন। অভিযুক্ত ব্যক্তির নাম ইশা মোল্লা। তিনি জয়মণ্টপ ইউনিয়নের ভাকুম গ্রামের ব্যঙ্গ মার্কেট এলাকার বাসিন্দা।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইশা মোল্লা দীর্ঘদিন ধরে শ্রীবাস চন্দ্র সাহার দোকান থেকে পান কিনতেন। শুক্রবার দুপুরে ইশা মোল্লা শ্রীবাসের দোকান থেকে ৩০ টাকার পান কেনেন। পরে তিনি ১০ টাকা দিয়ে বাকি ২০ টাকা না দিয়েই চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় শ্রীবাস চন্দ্র সাহা তার কাছে বাকি ২০ টাকা দাবি করলে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে ইশা মোল্লা ক্ষিপ্ত হয়ে প্রথমে শ্রীবাসের গায়ে হাত তোলেন। পরে তাকে গলা চেপে ধরে লাথি মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই অভিযুক্ত ইশা মোল্লা এলাকা ছেড়ে পালিয়ে যান।

সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বাকি ২০ টাকা চাওয়ায় হিন্দু ব্যবসায়ীকে প্রকাশ্যে গলা চেপে লাথি মেরে হত্যা

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x