শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ময়মনসিংহে নিখোঁজের ২ দিন পর পুকুর থেকে হিন্দু যুবকের লাশ উদ্ধার,পরিবারের দাবি হত্যা

| প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহে নিখোঁজের ২ দিন পর পুকুর থেকে হিন্দু যুবকের লাশ উদ্ধার,পরিবারের দাবি হত্যা
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
ময়মনসিংহে নিখোঁজের দুদিন পর একটি পুকুর থেকে বিজয় বর্মণ (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার দাবি করেছে, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

রোববার (২৪ মে) সকালে ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বিজয় বর্মণ মুক্তাগাছা উপজেলার মাছ ব্যবসায়ী হরিপদ বর্মনের ছেলে। তিনি স্থানীয় একটি ঔষধের দোকানে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মুক্তাগাছা থেকে ময়মনসিংহ শহরে বন্ধুদের সঙ্গে ঘুরতে যান বিজয়। পরে নে*শাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফেরেন। রাত ১২টার দিকে আবারও কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের একটি জঙ্গলে আড্ডা দিতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

শনিবার দিনভর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রোববার সকালে বাড়ি থেকে কিছু দূরের একটি পুকুরে কচুরিপানার মধ্যে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

নিহতের কাকাতো ভাই সুব্রত বর্মণ বলেন, “বিজয় দুই ভাই ও এক বোনের মধ্যে ছোট ছিল। তার এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে। আমরা মনে করছি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ময়মনসিংহে নিখোঁজের ২ দিন পর পুকুর থেকে হিন্দু যুবকের লাশ উদ্ধার,পরিবারের দাবি হত্যা

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x