শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

কোলন টিউমারে আক্রান্ত গীতাপাঠক ও বাউল শিল্পী নান্টু দেবনাথ, চিকিৎসা সহায়তার আবেদন

চট্টগ্রামের সুপরিচিত গীতাপাঠক, বাউল শিল্পী ও সংস্কৃতিমনা ব্যক্তিত্ব নান্টু দেবনাথ গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি তাঁর শরীরে কোলন টিউমার ধরা পড়েছে। চিকিৎসকদের মতে, এটি কোলন ক্যান্সারে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে গীতাপাঠ, ভক্তিমূলক সংগীত এবং আধ্যাত্মিক সাধনার মাধ্যমে নান্টু দেবনাথ মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। তাঁর সুমধুর কণ্ঠ ও মানবিক কর্মকাণ্ডের কারণে তিনি সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পরিচিত ও শ্রদ্ধেয়।

তবে বর্তমানে তাঁর চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। ফলে পরিবারের পক্ষ থেকে এবং শুভানুধ্যায়ীদের উদ্যোগে তাঁর চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানানো হয়েছে।

আবেদনে বলা হয়েছে, নান্টু দেবনাথের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন। সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা তাঁর চিকিৎসার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে তাঁর সুস্থতা কামনায় সকলের কাছে প্রার্থনাও চাওয়া হয়েছে।

সহযোগিতা পাঠানোর জন্য বিকাশ (পার্সোনাল) নম্বর: ০১৭৭৭৫৯৮৪৪৭।

শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেছেন, সবার সম্মিলিত সহযোগিতা ও প্রার্থনায় প্রিয় এই শিল্পী দ্রুত সুস্থ হয়ে আবারও সংগীত, গীতাপাঠ ও আধ্যাত্মিক চর্চার মাধ্যমে মানুষের মাঝে ফিরে আসবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কোলন টিউমারে আক্রান্ত গীতাপাঠক ও বাউল শিল্পী নান্টু দেবনাথ, চিকিৎসা সহায়তার আবেদন

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x