শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ঝিনাইদহের কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় এক হিন্দু ব্যক্তিকে কুপিয়ে জখম

| প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহের কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় এক হিন্দু ব্যক্তিকে কুপিয়ে জখম
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় বিপুল কুমার মন্ডল (৬০) নামে এক ব্যক্তিকে গুরুতর জখম হয়েছে। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তিনি পূজা উদ্‌যাপন পরিষদ ৫ নং সিমলা রোকনপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক।

সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তিল্লা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী অভিযুক্ত সেলিম হোসেন ও মুক্তার হোসেন নামে দুই জনের নাম উল্লেখ করে থানাতে একটি অভিযোগ দায়ের করেছেন। 

ভুক্তভোগী বিপুল কুমার জানায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের সেলিম হোসেন ও মুক্তার হোসেন নামে দুই সন্ত্রাসী তার নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা না দেওয়াতে সন্ত্রাসীরা তাকে প্রায়ই নানাভাবে প্রাণ নাশের হুমকিও দিচ্ছিল। 

বিপুল কুমার বলেন, ঘটনার দিন সোমবার সকালে তিনি বাড়ি থেকে কিছু দূরে প্রদীপ সরকারের চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। এ সময়ে ওই দুই সন্ত্রাসী দা ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে দুপুরে ভুক্তভোগী কালীগঞ্জ থানাতে একটি এজাহার দায়ের করেন।

কালীগঞ্জ উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত খাঁ বলেন, অন্যায়ভাবে নিরীহ বিপুল কুমারকে মারধর করে জখম করা হয়েছে। তিনি দ্রুতই সন্ত্রাসীদের আটকের দাবি জানান। এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় এক হিন্দু ব্যক্তিকে কুপিয়ে জখম

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x