শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

মহারাজের অনুপস্থিতিতেই বাঁশখালী আদিত্য আশ্রমে মহাযোগী স্বামী প্রদীপানন্দ পুরীর ৭৪তম আবির্ভাব উৎসবে

| প্রিন্ট সংস্করণ

সনাতন ধর্মাবলম্বীদের পরম শ্রদ্ধেয় আধ্যাত্মিক গুরু, পরমপুরুষ মহাযোগী শ্রীমৎ স্বামী প্রদীপানন্দ পুরী মহারাজের ৭৪তম শুভ আবির্ভাব দিবস বা জন্মবার্ষিকী আগামী ১২ জুন ২০২৬, শুক্রবার (২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ) উদযাপিত হতে যাচ্ছে। চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বৈলগ্রামের ইজ্জতনগরস্থ শ্রীশ্রী আদিত্য আশ্রমে গীতা পাঠ, শিব পূজা, কালী পূজা, বিষ্ণু পূজা, গুরু পূজা ও গণেশ পূজাসহ নানাবিধ ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব উদযাপন করা হবে।

 তবে এবারের জন্মোৎসবে ভক্তকুলের মাঝে এক ভিন্ন আমেজ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে, কারণ পরম পূজনীয় মহারাজ বর্তমানে চিকিৎসার জন্য ভারতের চেন্নাইতে অবস্থান করছেন। আশ্রম সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জন্মতিথির পূর্বে শারীরিক চিকিৎসা সম্পূর্ণ সম্পন্ন না হলে তিনি এই মুহূর্তে দেশে ফিরতে পারছেন না। ফলে মহারাজের প্রত্যক্ষ অনুপস্থিতিতেই এবার তাঁর ৭৪তম জন্মবার্ষিকী পালন করার সিদ্ধান্ত নিয়েছেন আশ্রমের সেবাব্রতী ও পরিচালনা কমিটি।

​উল্লেখ্য, বিগত মার্চ ও এপ্রিল মাসে পরপর দুইবার তীব্র শারীরিক জটিলতার কারণে মহারাজ চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নিবিড় চিকিৎসাধীন ছিলেন। সে সময় তাঁর শারীরিক অবস্থা নিয়ে ভক্তকুলের মাঝে গভীর উৎকণ্ঠা দেখা দেয়। পরবর্তীতে দেশ-বিদেশের সর্বস্তরের ভক্তবৃন্দের আন্তরিক প্রার্থনা, সহযোগিতা ও সহায়তায় মহারাজকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে পাঠানো হয়। (News copied from- 'হিন্দুস নিউজ') 

 মহারাজের অনুপস্থিতি ভক্তদের হৃদয়ে এক গভীর শূন্যতার সৃষ্টি করলেও তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবার সাড়ম্বরে এই উৎসবের আয়োজন করা হচ্ছে। শ্রীমৎ স্বামী প্রদীপানন্দ পুরী মহারাজ জী ও শ্রীশ্রী আদিত্য আশ্রম কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে মহারাজের এই মহতী জন্মবার্ষিকীতে সর্বস্তরের সনাতনী ও ভক্তবৃন্দকে যথাসময়ে আশ্রমে উপস্থিত থেকে উৎসব সফল করার এবং মহারাজের দ্রুত আরোগ্য লাভে সমবেত প্রার্থনা করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মহারাজের অনুপস্থিতিতেই বাঁশখালী আদিত্য আশ্রমে মহাযোগী স্বামী প্রদীপানন্দ পুরীর ৭৪তম আবির্ভাব উৎসবে

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x