শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ভগবান শ্রীরামচন্দ্র ও হিন্দু ধর্ম অবমাননার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

| প্রিন্ট সংস্করণ

ভগবান শ্রীরামচন্দ্র ও হিন্দু ধর্ম অবমাননার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

গাইবান্ধায় একটি বিক্ষোভ সমাবেশে সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবতা শ্রীরামচন্দ্রের ছবিতে জুতাপেটার ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। সোমবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জগন্নাথ হলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সাধারণ সনাতনী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, শ্রীরামচন্দ্র সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম আরাধ্য দেবতা। তাঁর ছবিতে জুতাপেটার ঘটনা শুধু একটি ব্যক্তিগত বা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সমগ্র সনাতন সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত। তারা অভিযোগ করেন, একটি উগ্রবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট ও সমাজে বিভাজন সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

জগন্নাথ হল ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক রাম প্রসাদ সাহা তপু বলেন, দেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। কিন্তু কিছু অপশক্তি বিভেদ সৃষ্টি করে সামাজিক সম্প্রীতি নষ্ট করতে চায়। তিনি সনাতনী সমাজের ধর্মীয় অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জগন্নাথ হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) সুদীপ্ত প্রামাণিক বলেন, বিভিন্ন সময় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিয়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে তার প্রতিফলন দেখা যায় না। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্রুত বিচার না হলে আগামী শুক্রবার আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন তিনি।

এজিএস দ্বীপজয় সরকার দ্বীপ্ত তাঁর বক্তব্যে বলেন, দেশে ধর্মীয় অবমাননা ও সংখ্যালঘু নির্যাতনের বিভিন্ন ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়ায় ভুক্তভোগীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কিছু সময়ের জন্য শাহবাগ মোড় এলাকায় অবস্থান নেয়। এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। তারা ধর্মীয় সম্প্রীতি রক্ষা, উগ্রবাদ প্রতিরোধ এবং ধর্মীয় অবমাননার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

একই সঙ্গে বিক্ষোভ মিছিল থেকে গাইবান্ধায় দেশের বৃহত্তম শ্রীরাম মূর্তি নির্মাণকাজ দ্রুত পুনরায় শুরু করারও দাবি জানানো হয়। বক্তারা বলেন, ধর্মীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক হিসেবে এ প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ভগবান শ্রীরামচন্দ্র ও হিন্দু ধর্ম অবমাননার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x