হিন্দুস নিউজ

পটিয়ায় গভীর রাতে হিন্দু যুবককে কুপিয়ে ক্যামেরা-মোটরসাইকেল ছিনতাই

| প্রিন্ট সংস্করণ

পটিয়ায় গভীর রাতে হিন্দু যুবককে কুপিয়ে ক্যামেরা-মোটরসাইকেল ছিনতাই
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

চট্টগ্রাম শহর থেকে একটি গায়ে হলুদের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন রনি দাশ (২৯) নামে এক হিন্দু যুবক ও পেশাদার ফটোগ্রাফার। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার পাশাপাশি তার মোটরসাইকেল, ক্যামেরা এবং অন্যান্য মূল্যবান ফটোগ্রাফি সরঞ্জাম ছিনিয়ে নিয়ে যায়।

বুধবার (১৭ জুন) গভীর রাত আনুমানিক দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার নিমতল দরগাহ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রনি দাশ চন্দনাইশ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কিরন ড্রাইভারের বাড়ির বাসিন্দা এবং বিজন দাশের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পেশাদার ফটোগ্রাফি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহরে একটি গায়ে হলুদের অনুষ্ঠান কভার করার পর মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন রনি। পথিমধ্যে পটিয়ার নিমতল দরগাহ এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। এরপর তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তার কাছে থাকা মোটরসাইকেল, পেশাদার ক্যামেরা, লেন্সসহ অন্যান্য মূল্যবান সরঞ্জাম ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

রনির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা মহাসড়কে রাতের নিরাপত্তা জোরদার এবং দ্রুত ছিনতাইকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা আশা করছেন, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যপ্রমাণের ভিত্তিতে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে।

রনি দাশের পরিবার এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ছিনিয়ে নেওয়া মালামাল উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পটিয়ায় গভীর রাতে হিন্দু যুবককে কুপিয়ে ক্যামেরা-মোটরসাইকেল ছিনতাই

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x