পার্বত্য অঞ্চলের সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর দীর্ঘদিনের বঞ্চনা এবং মানবাধিকার রক্ষার এই লড়াইয়ে আজকের কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ। (News copied from- 'হিন্দুস নিউজ') বর্তমান ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিনের পরিবর্তে পাহাড়ের নিজস্ব ভূমিপুত্র তথা প্রকৃত আদিবাসী প্রতিনিধি নিয়োগের দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে।
মীর হেলালের অপসারণ ও আদিবাসী মন্ত্রীর দাবিতে তিন জেলায় আজ মহাপরিসর আন্দোলন
ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন এবং পাহাড়ের স্থায়ী শান্তি ও মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে আজ তিন পার্বত্য জেলায় একযোগে ব্যাপক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। চুক্তির মূল নীতি ও বিধানের আলোকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পুনর্গঠন, বর্তমান প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিনকে অন্যত্র প্রত্যাহার এবং চুক্তির শর্তানুযায়ী একজন আদিবাসী, পাহাড়ি বা উপজাতীয় প্রতিনিধিকে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে নিয়োগের দাবিতে আজ রবিবার রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে এই গণ-আন্দোলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকাল সাড়ে ৯টা থেকে একযোগে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ, খাগড়াছড়ি প্রেস ক্লাব প্রাঙ্গণ এবং বান্দরবান প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন, গণস্বাক্ষর সংগ্রহ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। পার্বত্য অঞ্চলের সকল জাতিসত্তা, সংখ্যালঘু সম্প্রদায় এবং সর্বস্তরের পেশাজীবী মানুষকে নিজেদের আইনগত অধিকার ও গণতান্ত্রিক প্রত্যাশা পূরণে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পার্বত্য এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং মানবাধিকারের মর্যাদা সমুন্নত রাখতে এই চুক্তি বাস্তবায়ন এখন সময়ের দাবি।
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত