শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই হিন্দু পরিবারের বসতঘর পুড়ে ছাই

| প্রিন্ট সংস্করণ

রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই হিন্দু পরিবারের বসতঘর পুড়ে ছাই
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দাশপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অসীম দাশ এবং সিএনজি চালক শ্যামল দাশের বাড়িতে আগুন লাগার ঘটনায় ঘরবাড়িসহ প্রয়োজনীয় আসবাবপত্র, পোশাক ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় পরিবারের সদস্যরা প্রাণে রক্ষা পেলেও তাদের দীর্ঘদিনের সঞ্চিত সম্পদ ধ্বংস হয়ে গেছে।

অগ্নিকাণ্ডের পর থেকে ক্ষতিগ্রস্ত পরিবার দুটি চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে তারা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও মানবিক মানুষদের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, দ্রুত আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করা হলে পরিবার দুটি আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।

স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে জরুরি ভিত্তিতে সহযোগিতা প্রয়োজন। এজন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহমর্মিতা ও সহযোগিতা কামনা করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই হিন্দু পরিবারের বসতঘর পুড়ে ছাই

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x