সীমান্তের আনুষ্ঠানিকতা শেষে আমগুলো সরাসরি কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-হাইকমিশন এবং সহকারী হাইকমিশনের প্রতিনিধিদের কাছে পৌঁছে দেওয়া হয়। (News copied from- 'হিন্দুস নিউজ') উপহারের এই ৫০০ কেজি আমের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য নির্দিষ্ট করে ১০০ কেজি আম বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া অবশিষ্ট ৪০০ কেজি আম পশ্চিমবঙ্গের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছা স্মারক হিসেবে বণ্টন করা হবে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি সাধারণ মানুষের আবেগ ও সংস্কৃতির এই আদান-প্রদান আগামী দিনে দুই বাংলার হিন্দু সম্প্রদায়সহ সর্বস্তরের মানুষের অধিকার ও পারস্পরিক সৌহার্দ্য রক্ষায় এক ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সীমান্ত পেরিয়ে সৌহার্দ্যের সুবাস: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ৫০০ কেজি আম পাঠালো বাংলাদেশ
বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে কূটনৈতিক ও ভাতৃত্বপূর্ণ সম্পর্কের এক মধুর দৃষ্টান্ত স্থাপিত হলো। দুই বাংলার ঐতিহাসিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের ধারাবাহিকতায় এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৫০০ কেজি আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের এই সুস্বাদু ফলের উপহারটি মঙ্গলবার (৩০ জুন) বিকেলে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের বাংলাদেশ মিশনের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। সনাতনী সংস্কৃতিতে অতিথি আপ্যায়ন ও উপহার আদান-প্রদানের যে সুমহান ঐতিহ্য রয়েছে, এই উদ্যোগ যেন তারই একটি সুন্দর প্রতিফলন।
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত