শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ভোলার লালমোহনে দিনের বেলায় মন্দিরে ভয়াবহ চুরি, প্রতিমা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা

| প্রিন্ট সংস্করণ

ভোলার লালমোহন উপজেলার গজারিয়া বাজার এলাকার শ্রী শ্রী কৃষ্ণ কালী মন্দিরে দিনের বেলায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মন্দিরের গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে প্রতিমা, স্বর্ণালংকার এবং নগদ অর্থ নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১২টার দিকে দুর্বৃত্তরা মন্দিরের গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা মন্দিরে থাকা প্রতিমাগুলো চুরি করে নিয়ে যায়। এছাড়া প্রতিমার স্বর্ণালংকার এবং মন্দিরে সংরক্ষিত নগদ অর্থও নিয়ে যায় বলে দাবি করেছেন মন্দির সংশ্লিষ্টরা।

স্থানীয়দের দাবি, দিনের বেলায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

এ ঘটনায় স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে স্থানীয়দের প্রত্যাশা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ভোলার লালমোহনে দিনের বেলায় মন্দিরে ভয়াবহ চুরি, প্রতিমা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x