নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি বলেন, চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, লোহাগড়া ও চকরিয়া উপজেলার সংকটাপন্ন মানুষের সহায়তায় মানবিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন বিশ্বের আলোচিত শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা ও সভাপতি শ্রী হরিদাস চন্দ্র তরনীদাস।
তিনি জানান, আগামী ১৬ জুলাই তার নিজস্ব অর্থায়নে ১ লাখ ২৩ হাজার টাকার শুকনা খাবার দুর্গত মানুষের জন্য পাঠানো হবে। এই ত্রাণসামগ্রী সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক শ্রী সবুজ দাশ গুপ্ত শুভের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।
হরিদাস চন্দ্র তরনীদাস বলেন, দুর্যোগের এই সময়ে ধর্ম, বর্ণ ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরাও মানবিক সহায়তায় এগিয়ে আসবেন।
তিনি আরও উল্লেখ করেন, সনাতন ধর্ম শান্তি, মানবতা ও সেবার শিক্ষা দেয়। সেই আদর্শ থেকেই মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানোর এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
মতামত