স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের আশা ছিল তন্ময় একটি ক্যামেরা কিনে নিজের ভবিষ্যৎ গড়বেন। সেই উদ্দেশ্যে তাকে অর্থও দেওয়া হয়েছিল। তবে অনলাইন ক্যাসিনোর আসক্তিতে পড়ে তিনি ওই অর্থ হারিয়ে ফেলেন বলে জানা গেছে। এরপর মানসিক চাপে তিনি এই মর্মান্তিক ঘটনার শিকার হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
বিশেষজ্ঞদের মতে, অনলাইন ক্যাসিনো ও জুয়া দ্রুত অর্থ উপার্জনের কোনো নিরাপদ মাধ্যম নয়। বরং এটি আর্থিক ক্ষতি, মানসিক অস্থিরতা, পারিবারিক সংকট এবং সামাজিক বিপর্যয়ের অন্যতম কারণ হয়ে উঠতে পারে।
সচেতন মহল তরুণ সমাজকে অনলাইন ক্যাসিনোসহ সব ধরনের জুয়া থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি কেউ যদি এমন আসক্তিতে ভুগে থাকেন, তবে বিষয়টি গোপন না রেখে পরিবারের সদস্য, বিশ্বস্ত বন্ধু বা মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারীর সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
একটি জীবন যেকোনো অর্থের চেয়ে অনেক বেশি মূল্যবান। তাই আসুন, আমরা নিজেরা সচেতন হই এবং অন্যদেরও সচেতন করি।
মতামত