দুর্বৃত্তরা রাতে মন্দিরে অবস্থানরত ৩ জন ভক্তকে চেতনানাশক ওষধ প্রয়োগ করে অজ্ঞান করে দেয় এবং মন্দিরে রক্ষিত নগদ অর্থ ও মূল্যবান স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
উল্লেখ্য, আগরপুরের রথযাত্রা উপলক্ষে গত বৃহস্পতিবার থেকে শ্রীশ্রী জগন্নাথ দেব উক্ত গৃহ মন্দিরেই অবস্থান করছেন। এমন পুণ্যলগ্নে ঘটে যাওয়া এই জঘন্য ঘটনায় সমগ্র এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছেঘটনার পর দ্রুত তাঁদের উদ্ধার করে গৈলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে, তবে এর মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
আজ সকালে ঘটনা জানাজানি হওয়ার পর আগরপুর তদন্ত কেন্দ্রের সম্মানীয় আইসি (IC) সাহেব সরাসরি অকুস্থলে উপস্থিত হন। তিনি পুরো এলাকা পরিদর্শন শেষে বিস্তারিত রিপোর্ট নথিভুক্ত করে নিয়ে গেছেন।
মতামত