শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

পিতৃশোক বুকে চেপে চার প্রজন্মের আইনি ঐতিহ্য এগিয়ে নিচ্ছেন ব্যারিস্টার জয়দীপ্তা

| প্রিন্ট সংস্করণ

পিতৃশোক বুকে চেপে চার প্রজন্মের আইনি ঐতিহ্য এগিয়ে নিচ্ছেন ব্যারিস্টার জয়দীপ্তা
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
পারিবারিক উত্তরাধিকার, কঠোর মানসিক দৃঢ়তা এবং মেধা—এই তিনের সমন্বয়ে বাংলাদেশের আইন অঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী ব্যারিস্টার জয়দীপ্তা দেব চৌধুরী। চার প্রজন্মের ঐতিহ্য বহনকারী এই আইনজীবী তার প্রয়াত পিতা, উচ্চ আদালতের প্রখ্যাত বিচারপতি জ্যোতির্ময় নারায়ণ (জে এন) দেব চৌধুরীর দেখানো পথেই হেঁটে চলেছেন। পিতৃশোকের গভীর বেদনাকে শক্তিতে রূপান্তর করে তিনি আজ উচ্চ আদালতে নিজেকে একজন প্রতিশ্রুতিশীল আইনজীবী হিসেবে গড়ে তুলছেন।

​আইন পেশাকে অত্যন্ত সম্মান ও নিষ্ঠার সঙ্গে গ্রহণ করা এই পরিবারে বড় হওয়া জয়দীপ্তার জন্য আদালতের পরিবেশ ছিল শৈশবের চেনা আঙিনা। তবে তার ব্যারিস্টারি পড়ার সময়টি ছিল জীবন সংগ্রামের এক কঠিন পরীক্ষা। লন্ডনে সিটি ল স্কুলে বার প্রফেশনাল ট্রেনিং কোর্স (বিপিটিসি) চলাকালীন ২০১৬ সালের ডিসেম্বরে তিনি তার বাবাকে হারান। পরীক্ষার মাত্র কয়েক দিন আগে মাথার ওপর থেকে ছায়া সরে গেলেও বাবার শেষ ইচ্ছা ও স্বপ্নকে লালন করে তিনি বিচলিত হননি। চরম দুঃসময়েও দৃঢ় মনোবল রেখে ২০১৮ সালে দ্য অনারেবল সোসাইটি অব লিঙ্কনস ইন থেকে সফলভাবে 'কল টু দ্য বার' অর্জন করেন।

​দেশে ফিরে কোনো বিরতি না নিয়ে আইন পেশায় আত্মনিয়োগ করেন জয়দীপ্তা। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের প্রখ্যাত জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগীর জুনিয়র হিসেবে কাজ করছেন। শিক্ষা ও আইনি দক্ষতায় নিজেকে নিরন্তর সমৃদ্ধ করে চলেছেন তিনি। (News copied from- 'হিন্দুস নিউজ') বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল থেকে ও-লেভেল, লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ থেকে এ-লেভেল এবং ইউনিভার্সিটি অব লন্ডনের অধীনে এলএলবি সম্পন্ন করার পর তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে এলএলএম, যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি থেকে ডিস্টিংশনসহ আরেকটি এলএলএম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ডিগ্রি অর্জন করেন।

​আইন পেশার কঠিন পথচলায় বিশেষ করে নারী আইনজীবীদের প্রতিনিয়ত যে চ্যালেঞ্জ ও সামাজিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়, সে বিষয়েও তিনি স্পষ্টবাদী। তা সত্ত্বেও বাবার মতো একজন দক্ষ সিভিল আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে তিনি প্রতিনিয়ত বিচারপ্রার্থী সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছেন। চার প্রজন্মের এই আইনি ঐতিহ্যের ধারাবাহিকতা কেবল একটি পরিবারের গৌরব নয়, বরং দেশের সার্বিক বিচারব্যবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠায় ও সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রেও এক আশাব্যঞ্জক বার্তা প্রদান করে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পিতৃশোক বুকে চেপে চার প্রজন্মের আইনি ঐতিহ্য এগিয়ে নিচ্ছেন ব্যারিস্টার জয়দীপ্তা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x