শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ফরিদপুরে মন্দিরের তালা ভেঙে দুটি পিতলের মূর্তি চুরি

| প্রিন্ট সংস্করণ

ফরিদপুরে মন্দিরের তালা ভেঙে দুটি পিতলের মূর্তি চুরি
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ফরিদপুরের নগরকান্দা উপজেলার একটি মন্দিরের তালা ভেঙে দুটি পিতলের মূর্তি চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া মূর্তি দুটির ওজন প্রায় ২২ কেজি বলে জানা গেছে।

রোববার রাতের কোনো এক সময় উপজেলা বাজারে অবস্থিত কেন্দ্রীয় কালী মন্দিরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে মন্দির কর্তৃপক্ষ।

অভিযোগ থেকে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে মন্দিরের দরজায় তালা লাগিয়ে পাশের বাসায় চলে যান সেবায়েত রমা চক্রবর্তী (৩০)। রাত সাড়ে ১২টার দিকে তিনি মন্দিরটি একবার পরিদর্শন করে বাসায় ফিরে যান।

এদিন ভোর ৬টার দিকে পূজা দিতে মন্দিরে গিয়ে সেবায়েত দেখতে পান, ভেতরে রাখা দুটি পিতলের মূর্তি নেই। পরে মন্দিরের তালা ভাঙা অবস্থায় দেখতে পান তিনি।

পরে মন্দির কমিটির সঙ্গে আলোচনা করে রমা চক্রবর্তী নগরকান্দা থানায় লিখিত অভিযোগ করেন বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নগরকান্দা উপজেলা সভাপতি রণদা প্রসাদ সরকার বলেন, সেবায়েতের ভাষ্য মতে, রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাত পরিচয় কেউ মন্দিরের তালা ভেঙে মূর্তি দুটি চুরি করে নিয়ে যায়।

ওসি আজাদ বলেন, চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। অভিযোগটি তদন্ত করে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে মন্দিরের তালা ভেঙে দুটি পিতলের মূর্তি চুরি

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x