হিন্দুস নিউজ

মহানগর সার্বজনীন পূজা কমিটির নবনির্বাচিত নেতৃত্বকে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের ফুলেল শুভেচ্ছা

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
মহানগর সার্বজনীন পূজা কমিটির ২০২৬ মেয়াদের নবনির্বাচিত সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক শুভাশিস বিশ্বাস সাধনকে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

​রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের সভাপতি রাজ ঘোষ এবং সাধারণ সম্পাদক পুতুল ঘোষের নেতৃত্বে সংগঠনটির নেতৃবৃন্দ নবনির্বাচিত পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদককে পুষ্পস্তবক দিয়ে এই অভিনন্দন জানান।

​অনুষ্ঠানে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের সভাপতি রাজ ঘোষ ও সাধারণ সম্পাদক পুতুল ঘোষ নবনির্বাচিত নেতৃত্বের সাফল্য কামনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের দিকনির্দেশনায় সনাতন ধর্মাবলম্বীদের অধিকার সুরক্ষা, সার্বজনীন পূজা উৎসবসমূহ সুষ্ঠুভাবে উদযাপন এবং ধর্মীয় ও সামাজিক-কল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে।

​শুভেচ্ছা গ্রহণকালে মহানগর সার্বজনীন পূজা কমিটির নবনির্বাচিত সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ এবং সাধারণ সম্পাদক শুভাশিস বিশ্বাস সাধন ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের সভাপতি রাজ ঘোষ, সাধারণ সম্পাদক পুতুল ঘোষসহ উপস্থিত সকল সদস্য ও নেতৃবৃন্দের প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাঁরা ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সার্বিক উন্নয়ন এবং সামাজিক ঐক্য বজায় রাখতে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

​উক্ত সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা নিবেদন অনুষ্ঠানে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মহানগর সার্বজনীন পূজা কমিটির নবনির্বাচিত নেতৃত্বকে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের ফুলেল শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x