জাগো হিন্দু পরিষদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে দুই পক্ষের সঙ্গে আলোচনা করতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছে।
জানা গেছে, চলমান পরিস্থিতি নিয়ে উভয় পক্ষের বক্তব্য শুনে সমাধানের পথ বের করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি এই উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।
কেন্দ্রীয় কমিটির নেতারা জানিয়েছেন, সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে পারস্পরিক আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হবে। উভয় পক্ষের মতামতকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
চট্টগ্রামে অবস্থানরত কেন্দ্রীয় কমিটির এই উদ্যোগকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে, দ্রুত আলোচনার মাধ্যমে একটি ইতিবাচক সমাধান আসবে।
মতামত