আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের
বিজ্ঞাপন দিন Hindus News এ।

মাগুরা জেলার শালিখা উপজেলার বুনাগাতি বাজারের বাসিন্দা, সনাতনী পরিবারের গৃহিণী ৫২ বছর বয়সী মিতা রানী সিংহ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে তিনি মরণব্যাধি লিভার ক্যানসারের (হেপাটোসেলুলার কার্সিনোমা বা HCC) সঙ্গে লড়াই করছেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটেছে। তীব্র জ্বর, বুকে ব্যথা ও পেটের যন্ত্রণায় তিনি এখন শয্যাশায়ী। চিকিৎসকরা জানিয়েছেন, দেশে তাঁর চিকিৎসার প্রাথমিক সব ধাপই সম্পন্ন হয়েছে। এখন উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে নতুন কোনো সার্জারি বা থেরাপি দেওয়া প্রয়োজন। কিন্তু সেই ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে আর সম্ভব হচ্ছে না।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই মাসে তাঁর দেহে এই মরণব্যাধি ধরা পড়ে। এরপর থেকে তাঁকে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রেখে নানা থেরাপি ও ওষুধ দেওয়া হয়। (News copied from- 'হিন্দুস নিউজ') এ পর্যন্ত তাঁর চিকিৎসায় প্রায় ৭০ লাখ টাকা ব্যয় হয়ে গেছে। পরিবারের জমি-জমা, গাছপালা বিক্রি, বাবার জমানো পেনশন ও নিকটাত্মীয়দের সহায়তার পাশাপাশি শুভাকাঙ্ক্ষীদের কায়িক ও আর্থিক কন্ট্রিবিউশনে এ অর্থ জোগাড় করা হয়েছিল। তবে নিরবচ্ছিন্ন চিকিৎসার খরচ চালাতে চালাতে পরিবারটি এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে।
উন্নত চিকিৎসার স্বার্থে ভারতের ব্যাঙ্গালোরের হাসপাতাল থেকে চিকিৎসার ইনভাইটেশন লেটার সংগ্রহ করা হলেও ভারতীয় ভিসার স্লট পেতে দীর্ঘ বিলম্ব এবং আর্থিক সংকটের কারণে তাঁকে সময়মতো বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না। মিতা রানী সিংহের সন্তান সৌমেন বিশ্বাস অনিক তাঁর মায়ের প্রাণরক্ষায় দেশ-বিদেশের সনাতনী সমাজ, দানশীল ব্যক্তি ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে বিনীত ও আকুল আবেদন জানিয়েছেন। একজন মায়ের জীবন বাঁচাতে মানবতাবাদী হৃদয়বান মানুষদের এগিয়ে আসার পাশাপাশি সামাজিক ও ব্যক্তি উদ্যোগে অর্থ জোগাড়ে সহায়তা করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
Hindus News
Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের
বিজ্ঞাপন দিন Hindus News এ।
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
সহায়তা পাঠানোর জন্য বিকাশ ও নগদ নম্বর: 01624488047 (সৌমেন বিশ্বাস অনিক)। ঠিকানা: শালিখা, মাগুরা, খুলনা, পোস্টাল কোড: ৭৬২০। সোনালী ব্যাংক অ্যাকাউন্ট: 2403401017780 (সৌমেন বিশ্বাস অনিক), বুনাগাতি বাজার শাখা, মাগুরা (রাউটিং নম্বর: 200550255, সুইফট কোড: BSONBDDH)। এছাড়া আন্তর্জাতিক সহযোগিতার জন্য গো-ফান্ড-মি লিংক: https://www.gofundme.com/f/support-a-mothers-battle।
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত
মন্তব্য করার জন্য অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
মাগুরা জেলার শালিখা উপজেলার বুনাগাতি বাজারের বাসিন্দা, সনাতনী পরিবারের গৃহিণী ৫২ বছর বয়সী মিতা রানী সিংহ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে তিনি মরণব্যাধি লিভার ক্যানসারের (হেপাটোসেলুলার কার্সিনোমা বা HCC) সঙ্গে লড়াই করছেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটেছে। তীব্র জ্বর, বুকে ব্যথা ও পেটের যন্ত্রণায় তিনি এখন শয্যাশায়ী। চিকিৎসকরা জানিয়েছেন, দেশে তাঁর চিকিৎসার প্রাথমিক সব ধাপই সম্পন্ন হয়েছে। এখন উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে নতুন কোনো সার্জারি বা থেরাপি দেওয়া প্রয়োজন। কিন্তু সেই ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে আর সম্ভব হচ্ছে না।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই মাসে তাঁর দেহে এই মরণব্যাধি ধরা পড়ে। এরপর থেকে তাঁকে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রেখে নানা থেরাপি ও ওষুধ দেওয়া হয়। (News copied from- 'হিন্দুস নিউজ') এ পর্যন্ত তাঁর চিকিৎসায় প্রায় ৭০ লাখ টাকা ব্যয় হয়ে গেছে। পরিবারের জমি-জমা, গাছপালা বিক্রি, বাবার জমানো পেনশন ও নিকটাত্মীয়দের সহায়তার পাশাপাশি শুভাকাঙ্ক্ষীদের কায়িক ও আর্থিক কন্ট্রিবিউশনে এ অর্থ জোগাড় করা হয়েছিল। তবে নিরবচ্ছিন্ন চিকিৎসার খরচ চালাতে চালাতে পরিবারটি এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে।
উন্নত চিকিৎসার স্বার্থে ভারতের ব্যাঙ্গালোরের হাসপাতাল থেকে চিকিৎসার ইনভাইটেশন লেটার সংগ্রহ করা হলেও ভারতীয় ভিসার স্লট পেতে দীর্ঘ বিলম্ব এবং আর্থিক সংকটের কারণে তাঁকে সময়মতো বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না। মিতা রানী সিংহের সন্তান সৌমেন বিশ্বাস অনিক তাঁর মায়ের প্রাণরক্ষায় দেশ-বিদেশের সনাতনী সমাজ, দানশীল ব্যক্তি ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে বিনীত ও আকুল আবেদন জানিয়েছেন। একজন মায়ের জীবন বাঁচাতে মানবতাবাদী হৃদয়বান মানুষদের এগিয়ে আসার পাশাপাশি সামাজিক ও ব্যক্তি উদ্যোগে অর্থ জোগাড়ে সহায়তা করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
সহায়তা পাঠানোর জন্য বিকাশ ও নগদ নম্বর: 01624488047 (সৌমেন বিশ্বাস অনিক)। ঠিকানা: শালিখা, মাগুরা, খুলনা, পোস্টাল কোড: ৭৬২০। সোনালী ব্যাংক অ্যাকাউন্ট: 2403401017780 (সৌমেন বিশ্বাস অনিক), বুনাগাতি বাজার শাখা, মাগুরা (রাউটিং নম্বর: 200550255, সুইফট কোড: BSONBDDH)। এছাড়া আন্তর্জাতিক সহযোগিতার জন্য গো-ফান্ড-মি লিংক: https://www.gofundme.com/f/support-a-mothers-battle।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে
প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news
মতামত