নেত্রকোনার কলমাকান্দায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নৌকায় থাকা অপর তিন জেলে আহত হয়েছেন। বুধবার ভোররাতে উপজেলার নয়াপাড়া সংলগ্ন হাওরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চারজন মৎস্যজীবী নৌকায় মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই রতন দাস মারা যান। আহত জয়সেন, হৃদয় ও দীননাথকে উদ্ধার করা হয়েছে; তবে বজ্রপাতের তীব্র শব্দে তাঁদের শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কানে কম শুনছেন। কলমাকান্দা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মতামত