হিন্দুস নিউজ

ভাঙ্গায় ঈদে মিলাদুন্নবী পালন না করার অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ

| প্রিন্ট সংস্করণ

ভাঙ্গায় ঈদে মিলাদুন্নবী পালন না করার অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ফরিদপুরের ভাঙ্গা কাজী শামচুন্নেচ্ছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযথভাবে পালন না করার অভিযোগে প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের শাস্তি ও অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় মুসল্লিরা।

শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর ভাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মাদ্রাসা প্রাঙ্গণে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শত শত মুসল্লি অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী যথাযথভাবে পালন করা হয়নি। একই সঙ্গে প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের বিরুদ্ধে ধর্মীয় বিষয়ে আপত্তিকর মন্তব্য এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে গড়িমসির অভিযোগ তোলা হয়।

বিক্ষোভকারীরা আগামী তিন দিনের মধ্যে প্রধান শিক্ষককে অপসারণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আল্টিমেটাম দেন।

সমাবেশে আরও অভিযোগ করা হয়, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে দুর্নীতির সিন্ডিকেট গড়ে তোলা, অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে তদন্ত চলছে। এছাড়া সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগও করেন বক্তারা। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে এসব অনিয়ম করা হয়েছে বলেও তারা দাবি করেন।

সমাবেশে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মিঞা মোহাম্মদ আলমগীর, সমাজসেবক হেমায়েত হোসেন, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য এনায়েত মুন্সী, ছাত্রনেতা ও সমন্বয়ক আকাশ, ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি মাহামুদুল হাসান বলেন, বিষয়টি তিনি জানতে পেরেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার শওকত হোসেন জানান, সরকারি পরিপত্র প্রতিটি বিদ্যালয়ে পাঠানো হয়েছে এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। ওই বিদ্যালয়ে কেন তা পালন করা হয়নি, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত। তিনি বলেন, ঈদে মিলাদুন্নবী পালনের জন্য বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জাকির হোসেনকে এক হাজার টাকা দেওয়া হয়েছিল। ওই টাকা দিয়ে মিষ্টি কিনে কোর্ট মসজিদে তবারক বিতরণ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে প্রশাসনিক তদন্তের পর প্রকৃত ঘটনা ও পরবর্তী পদক্ষেপ স্পষ্ট হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ভাঙ্গায় ঈদে মিলাদুন্নবী পালন না করার অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x