বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা, নির্যাতন, অধিকার ও সংস্কৃতির বিষয়গুলো সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরতেন ড. কুশল বরণ চক্রবর্ত্তী। তবে সম্প্রতি নিষ্ক্রিয় হয়ে গেছে তাঁর আড়াই লাখেরও বেশি অনুসারী থাকা ফেসবুক পেজটি। তাঁর অভিযোগ, সম্মিলিতভাবে রিপোর্ট করার মাধ্যমে পেজটি নিষ্ক্রিয় করা হয়েছে।
ড. কুশল বরণ চক্রবর্ত্তী দীর্ঘসময় ধরে নিজের ফেসবুক পেজের মাধ্যমে দেশ-বিদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, নিপীড়ন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের নানা তথ্য প্রকাশ করে আসছিলেন।
পেজটি নিষ্ক্রিয় হওয়ার পর তাঁর পরবর্তী পদক্ষেপ কী হবে, তা জানতে যোগাযোগ করে আমাদের প্রতিনিধি। এ সময় তিনি বলেন, “পেজ নিষ্ক্রিয় করলে যে আমি দমে যাব, সেটা ভুল ধারণা। আমি আমার নিয়মিত কর্মকাণ্ড চালিয়ে যাব। তবে বর্তমানে সংখ্যালঘুদের নিয়ে কথা বলার মাধ্যম কিছুটা সীমিত হয়ে গেছে।”
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শাখাওয়াত সাদি নামে এক ব্যক্তি দাবি করেছেন, তাঁর মাধ্যমেই ড. কুশল বরণ চক্রবর্ত্তীর ফেসবুক পেজটি নিষ্ক্রিয় হয়েছে।
তবে ঠিক কী কারণে ফেসবুক কর্তৃপক্ষ পেজটি নিষ্ক্রিয় করেছে, সে বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
পেজটি বন্ধ হয়ে গেলেও সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন বিষয় তুলে ধরার কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ড. কুশল বরণ চক্রবর্ত্তী
মতামত