গতকাল পবিত্র রাখীবন্ধন উপলক্ষে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সকল ভাই-বোন একত্রিত হয়ে ভালোবাসা, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করার প্রত্যয়ে রাখীবন্ধন উৎসব পালন করেন।
এ আয়োজনের শুরুতে সকল বোন মঙ্গল প্রদীপ প্রজ্বালন, ধান-দূর্বা ও আশীর্বাদের মাধ্যমে ভাইদের কপালে তিলক দিয়ে রাখী পরিয়ে দেন। এর মাধ্যমে গড়ে ওঠে ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্ববোধের এক পবিত্র বন্ধন।
স্বধর্মী সংস্কৃতি ও নারীর আদর্শিক শিক্ষার প্রসারে সকল বোনের মাঝে ‘কুন্তী দেবীর শিক্ষা’ বইটি উপহার হিসেবে প্রদান করা হয়। আমাদের বিশ্বাস, ধর্মীয় ও নৈতিক শিক্ষার চর্চাই আগামী প্রজন্মকে আরও মূল্যবোধসম্পন্ন করে গড়ে তুলবে।
পরিশেষে মিষ্টিমুখ ও ফটোসেশনের মধ্য দিয়ে আজকের রাখীবন্ধন আয়োজনের সমাপ্তি ঘটে।
অটুট থাকুক পবিত্র ভ্রাতৃত্বের বন্ধন।
প্রচার হোক স্বধর্মী সংস্কৃতি ও কুন্তী দেবীর শিক্ষা।
মতামত