অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও নারীবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ উঠেছে সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে। তার একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
ছড়িয়ে পড়া পোস্টে চৈতালী চক্রবর্তীকে ‘গনিমতের মাল’ হিসেবে উল্লেখ করে তাকে রাস্তায় পেলে যৌন নির্যাতনের আহ্বান জানানো হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। পোস্টে আরও অশালীন ও অবমাননাকর ভাষা ব্যবহার করা হয়েছে এবং চৈতালী চক্রবর্তীর রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করা হয়েছে।
পোস্টটির ভাষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সমালোচকদের অভিযোগ, একজন নারীর বিরুদ্ধে এ ধরনের যৌন সহিংসতামূলক বক্তব্য শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং তাকে লক্ষ্য করে সম্ভাব্য সহিংসতাকে উসকে দিতে পারে।
মতামত