ভাগবত স্পষ্ট করেন যে, সনাতন দর্শনে বৈচিত্র্যকে মেনে নিয়েই ঐক্যের মৌলিক সত্য প্রতিষ্ঠা করা হয়। ভারতের ইতিহাস ভৌগোলিক সীমানা দখলের নয়, বরং আয়ুর্বেদ, জ্যোতির্বিবিজ্ঞান ও সার্বজনীন মানবিক মূল্যবোধ প্রসারের ইতিহাস। প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক সময় পর্যন্ত সমগ্র মানবজাতির মৌলিক অধিকার ও অস্তিত্ব রক্ষায় ভারতের এই উদার অবস্থান বিশ্বমঞ্চে সনাতনী সংস্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
ভারত ‘বিশ্বগুরু’, ভারতীয়দের দেখলে বিশ্ববাসী নমস্কার করে: আরএসএস প্রধান
আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ঐতিহ্যগত মানবিক মূল্যবোধ, সেবা এবং সনাতনী দর্শনের শাশ্বত রূপ তুলে ধরেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। কানাডার টরন্টোতে অনুষ্ঠিত ‘হিন্দু বিশ্ব বন্ধু—বন্ধুত্বের মাধ্যমে বিশ্বকে আপন করে নেয়া’ শীর্ষক এক বিশেষ মহাসমাবেশে তিনি বলেন, ভারত কোন সাম্রাজ্যবাদী শক্তি নয়, বরং বিশ্বজুড়ে সনাতন সভ্যতার জ্ঞান, শান্তি ও মানবিক সেবা ছড়িয়ে দিয়েই ‘বিশ্বগুরু’ হিসেবে সম্মান অর্জন করেছে। পৃথিবীর যেকোনো প্রান্তে একজন সাধারণ ভারতীয় গেলে সেখানকার মানুষ তাদের সম্মান জানায় ও নমস্কার করে, যা ভারতের প্রাচীন ত্যাগ ও পরোপকারের শিক্ষা থেকেই উৎসারিত। (News copied from- 'হিন্দুস নিউজ') প্রাচীনকাল থেকেই বিশ্বমানবতার সংকটে সব জাতির মানুষের জন্য ভারত আশ্রয়ের নিরাপদ আলয় হিসেবে কাজ করেছে উল্লেখ করে তিনি পোল্যান্ডের শরণার্থী থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতির উদাহরণ টানেন।
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত