দিনাজপুরের রাজদেবোত্তর এস্টেটের অন্তর্ভুক্ত ঐতিহ্যবাহী নৌবহর দুর্ঘটনায় অকালে প্রাণ হারানো স্বাক্ষর কুণ্ডু টয়ের শোকসন্তপ্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক আবেগঘন পরিবেশে নিহতের স্বজনদের সঙ্গে সাক্ষাত করেন দিনাজপুরের জেলা প্রশাসক ও রাজদেবোত্তর এস্টেটের সভাপতি মো. রফিকুল ইসলাম। এ সময় তিনি স্বজনহারা পরিবারটিকে গভীর সমবেদনা জানান এবং তাঁদের সার্বিক নিরাপত্তা ও ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সনাতনী পরিবারের এই অপূরণীয় ক্ষতিতে গভীর শোক প্রকাশ করে জেলা প্রশাসক আশ্বাস দেন যে, নিহতের স্ত্রীর যোগ্যতা অনুযায়ী দ্রুততম সময়ে একটি উপযুক্ত চাকরির ব্যবস্থা করা হবে। পাশাপাশি পরিবারটির সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের আর্থিক সহায়তা প্রদানের ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে। (News copied from- 'হিন্দুস নিউজ') আকস্মিক এই দুর্ঘটনায় উদীয়মান এক সনাতনী যুবকের অকালপ্রয়াণে পুরো পরিবার যখন দিশেহারা, ঠিক সেই সময়ে জেলা প্রশাসনের এমন সংবেদনশীল মানবিক পদক্ষেপ ও রাজদেবোত্তর এস্টেটের সর্বোচ্চ অভিভাবকের সহমর্মিতা পরিবারটিকে শোক কাটিয়ে ওঠার শক্তি জোগাচ্ছে। স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায় ও সাধারণ নাগরিকেরা জেলা প্রশাসকের এই সময়োপযোগী ও সহানুভূতিশীল সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।
মতামত