শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

প্রশাসনিক নির্মমতার বলি চিন্ময় প্রভুর মা: পুণ্ডরীক ধামে শেষ নিশ্বাস ত্যাগ সখী রস মঞ্জুরী মাতাজির

| প্রিন্ট সংস্করণ

কারাগারে অন্তরীণ বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ শ্রীমান চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পরম পূজনীয়া মাতৃদেবী শ্রীমতি সন্ধ্যা রাণী ধর (শ্রীমতি সখী রস মঞ্জুরী মাতাজি) ছেলেকে একনজর দেখার তীব্র আকুতি ও অন্তহীন তৃষ্ণা হৃদয়ে ধারণ করেই নশ্বর পৃথিবী ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে কারারুদ্ধ ছেলের জামিন না হওয়া, আইনি জটিলতা এবং মানসিক উদ্বেগের মধ্য দিয়ে দিনাতিপাত করা এই রত্নগর্ভা মা অবশেষে বৃহস্পতিবার সকাল ৯টা ৩৪ মিনিটে চট্টগ্রামের হাটহাজারীস্থ শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে গত মঙ্গলবার তিনি নিজেই এই আশ্রমে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, যেখানে তার সুযোগ্য সন্তান দীর্ঘ সময় সেবা প্রদান করেছেন। শ্রীধামের সার্বিক সেবায় নিজের সর্বস্ব উৎসর্গ করে অবশেষে সেই ধামেরই দিব্য ভূমিতে অন্তিম আশ্রয় নিলেন এই ভক্তিময় প্রাণ।

​ছেলের গ্রেফতারের পর থেকেই গভীর উদ্বেগে দিন কাটাচ্ছিলেন সন্ধ্যা রাণী ধর। এর আগেও প্রিয় সন্তানের অসুস্থতার সংবাদ শুনে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে তাকে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার ক্যানসার শনাক্ত করেন। চিকিৎসাধীন অবস্থায় মানসিক চাপ ও শোকের ভারে তিনি স্ট্রোকে আক্রান্ত হন এবং হৃদযন্ত্রের জটিলতায় ভোগেন। চিকিৎসালয়ে থাকার চেয়ে ছেলের স্মৃতিবিজড়িত আশ্রমে শেষ সময়টুকু কাটানোর আকুল ইচ্ছা ছিল তার। অন্যদিকে, মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো মায়ের শেষ ইচ্ছা পূরণ এবং তাকে একনজর দেখার জন্য পরিবারের পক্ষ থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর প্যারোলে মুক্তির আবেদন জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা নাকচ করে দেয়। (News copied from- 'হিন্দুস নিউজ')

 প্রশাসনের এমন নির্মম সিদ্ধান্তে একজন কারাবন্দি সন্তান ও তার মুমূর্ষু মায়ের শেষ সাক্ষাতের অধিকারটুকুও কেড় নেওয়া হলো, যা সনাতনী সমাজ তথা মানবাধিকারের প্রতি এক চরম অবহেলার চিত্র ফুটিয়ে তোলে। বারবার জামিন নামঞ্জুর হওয়া এবং রাষ্ট্রীয় ব্যবস্থার প্রশাসনিক কঠোরতা শেষ পর্যন্ত এক প্রবীণ মায়ের হৃদয়বিদারক বিদায়ের কারণ হয়ে দাঁড়াল। শ্রীশ্রী রাধা কুঞ্জবিহারীর চরণ কমলে এই পুণ্যময়ী মাতাজির নিত্য ভগবত সেবা প্রার্থনা করছে সর্বস্তরের সনাতনী ও অধিকারকামী জনগণ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

প্রশাসনিক নির্মমতার বলি চিন্ময় প্রভুর মা: পুণ্ডরীক ধামে শেষ নিশ্বাস ত্যাগ সখী রস মঞ্জুরী মাতাজির

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x