হিন্দুস নিউজ

নারায়ণগঞ্জের সেই ধর্মান্তরিত যুবক শুভর মরদেহ দাফন করতে হবে

| প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জের সেই ধর্মান্তরিত যুবক শুভর মরদেহ দাফন করতে হবে
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের হাতে নিহত ধর্মান্তরিত যুবক  শুভ ওরফে বিল্লালের মরদেহ দাফন হবে ইসলাম ধর্মের রীতি অনুযায়ী। এর আগে দাফন না সৎকার- কোন ধর্মের রীতি অনুযায়ী করা হবে তা নিয়ে চলে আইনি লড়াই। অবশেষে হাইকোর্ট বলেছেন, ইসলাম ধর্মের রীতি অনুযায়ী তাকে দাফন করতে হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এসএম সাইফুল ইসলামের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই সিদ্ধান্ত দেন।

আদেশের পর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, নিহত শুভর ভাই, স্ত্রী ও মা বলেছেন তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পাশাপাশি দুই ভাই স্থানীয় মাদ্রাসায় পড়েছেন। ধর্মীয় মতানুসারে মুসলিম মেয়ের অন্য কোনো ধর্মের লোকের সঙ্গে বিয়ে করতে পারে না। যদি বিয়ে হয় তাহলে সেই বিয়ে ও সন্তানের পরিচয় নিয়ে সমাজে প্রশ্ন উঠবে। যেহেতু শুভর স্ত্রী ও ভাই দাবি করেছেন তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেজন্য তাদের বিয়ে ও সন্তান বৈধ।

তিনি বলেন, প্রকাশ্য আদালতে শুভর ভাই সূরা ইখলাছ পাঠ করে শুনিয়েছেন। ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ না করলে এভাবে সূরা পাঠ করা সম্ভব নয় কারও পক্ষে। আদালত সবার বক্তব্য গ্রহণ করে শুভর মরদেহ ইসলাম ধর্মের রীতি অনুযায়ী দাফন করতে নির্দেশ দিয়েছেন।

গত ৫ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া হকার্স মার্কেটের পেছনে শুভকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যাকাণ্ডের পর তার দাফন নিয়ে জটিলতা দেখা দেয়।

মামলার নথিতে দেখা যায়, ২০০৩ সালে শুভর মা ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে আয়েশা বেগম নাম ধারণ করেন। মায়ের সঙ্গে তার দুই সন্তানও ধর্মান্তরিত হন। শুভ পরে বিল্লাল নাম ধারণ করেন। স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করেন দুই ভাই। তবে তাদের বাবা হরি চন্দ্র দাস ধর্মান্তরিত হননি। পরে শুভ বিয়ে করেন জ্যোতি নামে এক মুসলিম নারীকে। তাদের ঘরে একটি কন্যা সন্তান আছে। নিহতের পর শুভর বাবা হিন্দু ধর্মের রীতি অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন করতে চান। কিন্তু পরিবারের অন্য সদস্যরা ইসলাম ধর্মের রীতি অনুযায়ী দাফন করতে ইচ্ছা প্রকাশ করেন। ফলে তার মরদেহ রাখা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে।

পরবর্তীতে বিষয়টি উচ্চ আদালতে গড়ায়। সেখান থেকে সিদ্ধান্ত আসে শুভর মরদেহ দাফন করতে হবে ইসলাম ধর্মের রীতি অনুযায়ী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জের সেই ধর্মান্তরিত যুবক শুভর মরদেহ দাফন করতে হবে

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x