বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) পোমরা ইউনিয়ন সংসদের কার্যকরী পরিষদ ২০২৫–২০২৮ ইং-এর শুভ অভিষেক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বাগীশিক পোমরা ইউনিয়ন সংসদের সভাপতি শ্রীমান ছোটন দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রীমান পল্লব কান্তি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি লায়ন শুভাশীষ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের তথ্য ও প্রযুক্তি সম্পাদক ধর্মপ্রাণ শ্রীযুক্ত বিকাশ চৌধুরী। আলোকিত অতিথি ছিলেন গীতাঞ্জলি মাতৃ সম্মেলনী (গীমাস)-এর সাধারণ সম্পাদক ধর্মপ্রাণা অধ্যাপক শুক্লা দেবী।


অনুষ্ঠানে বাগীশিক পোমরা ইউনিয়ন সংসদের নবগঠিত কার্যকরী পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান বাগীশিক রাঙ্গুনিয়া উপজেলা সংসদের সভাপতি ডাঃ রূপন কান্তি শীল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার সুকোমল বিকাশ শীল, শ্রী শ্রীনন্দ দাশ, শ্রী বাদল নাথ, শ্রী পলাশ মিত্র, শ্রী প্রদীপ শীল, শ্রী তুষার পাল, শ্রী রাজীব দত্ত, শ্রী কৃষ্ণ আচার্য্য ও শ্রী অমর্ত্য সেন রিন্টু।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলমীর হোসেন, শ্রী বিমল শীল, শ্রী মানিক কান্তি দাশ, শ্রী পিপলু শীল, শ্রী জয়রাম শীল, শ্রী পল্লব দাশ, শ্রী ইমন শীল ও শ্রী শান্তু নন্দী।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী দয়াল হরি শীল, ডাঃ কাজল শীল, শ্রী প্রভাত শীল, শ্রী স্বপন কুমার শীল ও আবদুর রহমান দুলালসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অতিথিরা বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির কার্যক্রম, গীতার আদর্শ প্রচার এবং নতুন প্রজন্মের মাঝে নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন। পরে নবগঠিত কার্যকরী পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ ও অভিষেক সম্পন্ন করা হয়।
ভগবানের অশেষ কৃপা এবং সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অতিথিদের মূল্যবান বক্তব্য, মতামত ও শপথ গ্রহণের মধ্য দিয়ে বাগীশিক পোমরা ইউনিয়ন সংসদের শুভ অভিষেক অনুষ্ঠান সার্থক ও সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের সমাপ্তিতে আয়োজকদের পক্ষ থেকে সকল অতিথি, গীতা শিক্ষক, সদস্য ও উপস্থিত সুধীজনকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।
মতামত