শুক্রবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ পরিদর্শনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি শিক্ষার্থীদের গীতা পাঠ শোনেন এবং শ্রেণির পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে শিক্ষার্থীদের সঙ্গে গীতা শিক্ষা, সনাতনী মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব নিয়ে কথা বলেন শ্রীমতি বেবী প্রভা দে। তিনি বলেন, ধর্মীয় শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও মূল্যবোধের চর্চা গড়ে ওঠে। তাই নিয়মিত গীতা পাঠের পাশাপাশি এর শিক্ষা ও আদর্শ নিজেদের জীবনাচরণে ধারণ করতে হবে।
তিনি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পাঠ গ্রহণ এবং নিয়মিত গীতা ক্লাসে অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে গীতার শিক্ষাকে দৈনন্দিন জীবনে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উখিয়া মহাকাল ভৈরব মন্দির গীতা শিক্ষা নিকেতনের শিক্ষক সজিব কান্তি দে ও সৌরভ দাশ। তাঁদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ক্লাসে নিকেতনের বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিল। শিক্ষার্থীরা নিয়মিত পাঠদান কার্যক্রমে অংশ নেয় এবং গীতা পাঠ করে।
পরিদর্শনকালে অতিথিবৃন্দ নিকেতনের পাঠদান কার্যক্রমের খোঁজখবর নেন এবং শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে গীতা পাঠ ও ধর্মীয় শিক্ষা গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
পরিদর্শন শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের নিয়মিত ও মনোযোগ সহকারে ধর্মীয় শিক্ষা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি সনাতনী মূল্যবোধ ও নৈতিক শিক্ষার চর্চার মাধ্যমে নিজেদের জীবনকে সমৃদ্ধ করার পরামর্শ দেন।
মতামত