শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

লক্ষ্মীপুরে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে ৩০ ভরি স্বর্ণ ছিনতাই

| প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুরে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে ৩০ ভরি স্বর্ণ ছিনতাই
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

লক্ষ্মীপুরে এক হিন্দু স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। যাত্রীবেশে থাকা এক নারী ও এক পুরুষ সিএনজি চালিত অটোরিকশায় উঠে পরিকল্পিতভাবে এ ছিনতাই সংঘটিত করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। ঘটনায় অটোরিকশা চালকের সম্পৃক্ততার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) রাতের দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম শুভ পোদ্দার। তিনি কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে অবস্থিত ‘ওয়েলকাম জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী।

ভুক্তভোগী শুভ পোদ্দার HindusNews-কে জানান, শনিবার দুপুরে তিনি প্রায় ৪০ ভরি স্বর্ণ নিয়ে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে যান। সেখানে একটি স্বর্ণকারের দোকানে ১০ ভরি স্বর্ণ বিক্রি করেন। বিক্রয় বাবদ তিনি ২১ লাখ টাকার একটি চেক গ্রহণ করেন এবং অবশিষ্ট ৩০ ভরি স্বর্ণ সঙ্গে রেখেই হাজিরহাটের উদ্দেশ্যে রওনা দেন।

জেলা শহর থেকে হাজিরহাটগামী একটি সিএনজি চালিত অটোরিকশায় ওঠার পর যাত্রীবেশে এক নারী ও এক পুরুষ ওই যানটিতে ওঠে। পিয়ারাপুর এলাকায় পৌঁছালে হঠাৎ করেই তারা শুভ পোদ্দারের মুখ বেঁধে ফেলে এবং তার কাছে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে যায়। আশ্চর্যজনকভাবে, স্বর্ণ বিক্রির ২১ লাখ টাকার চেকটি ছিনতাইকারীরা নেয়নি।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। আশপাশের এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার বলেন, “এই ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। একের পর এক এমন ঘটনায় জেলার স্বর্ণ ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রশাসনের পক্ষ থেকে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।”

সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত জানান, ছিনতাইয়ের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাপ্ত তথ্য ও আলামতের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

এদিকে, এ ঘটনায় স্থানীয় হিন্দু ব্যবসায়ী ও স্বর্ণ ব্যবসায়ী মহলে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা নিরাপদে ব্যবসা পরিচালনার জন্য প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে ৩০ ভরি স্বর্ণ ছিনতাই

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x