হত্যাকাণ্ডের পরপরই আলামত ধ্বংসের অভিযোগ ওঠা এবং পুলিশের নিরপেক্ষতা নিয়ে অস্পষ্টতা তৈরি হওয়ায় সংখ্যালঘু ও সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে নাগরিক সমাজ ও আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে নিরপেক্ষ সত্য উদঘাটনে ইতিমধ্যেই বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের পক্ষ থেকে উচ্চ আদালতে রিট দায়ের করা হয়েছে। সনাতনীদের নিরাপত্তা ও মৌলিক মানবাধিকার সুরক্ষার স্বার্থে এই বর্বর গণহত্যার মূল পরিকল্পনাকারীদের আড়াল করার যে কোনো চেষ্টা দেশের আইনের শাসনকে মারাত্মক হুমকির মুখে ফেলবে বলে মনে করছেন আইনজীবীরা। (News copied from- 'হিন্দুস নিউজ') ঘটনার সঠিক নিরপেক্ষ বিচার না হলে ক্ষুব্ধ স্বজনেরা আইনগতভাবে নারাজি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং আন্তর্জাতিক মানবাধিকার মূলবোধ রক্ষায় এ ঘটনায় জড়িত প্রকৃত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি তুলেছেন স্থানীয় সচেতন নাগরিক ও সনাতন ধর্মাবলম্বীরা।
রংপুরে ৪ খুন: ২৫ দিন পার হলেও নৃশংস হত্যার তদন্তে ধোঁয়াশা, আলামত নষ্টের অভিযোগ ও অধরা মূল পরিকল্পনাকারীরা
মতামত