ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে এক হিন্দু নাবালিকা শিক্ষার্থীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ এবং অশ্লীল ছবি পাঠাতে বাধ্য করার অভিযোগ উঠেছে তারই শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় পকসো আইনে ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযোগ অনুযায়ী, জবলপুরের সেন্ট অ্যালয়সিয়াস স্কুলের শিক্ষক সৈয়দ ফয়জান হুসেন ওই নাবালিকা শিক্ষার্থীকে বিভিন্নভাবে চাপ দিতেন। তাকে বলা হতো, ‘এখন তুমি আমার স্ত্রী, আমাকে তোমার নগ্ন ছবি পাঠাও, সনাতন ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করো।’
পরিবারের দাবি, একপর্যায়ে ওই ছাত্রী বাড়িতে নিয়মিত পূজা-অর্চনা করা বন্ধ করে দেয়। এতে তার বাবা-মায়ের সন্দেহ হয়। পরে তারা মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে শিক্ষক কর্তৃক চাপ ও কথোপকথনের বিষয়টি পরিবারের কাছে প্রকাশ করে সে।
এরপর নাবালিকার পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং পকসো আইনে শিক্ষক সৈয়দ ফয়জান হুসেনকে গ্রেপ্তার করা হয়।
ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে উদ্বেগ তৈরি হয়েছে। তবে অভিযোগের পাশাপাশি মামলার তদন্ত ও আদালতীয় প্রক্রিয়ার মাধ্যমে ঘটনার প্রকৃত তথ্য নিশ্চিত হওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
মতামত