হিন্দুস নিউজ

কোটালীপাড়ায় ২০০-এর অধিক জীবিত মায়ের চরণপূজা অনুষ্ঠিত

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
কোটালীপাড়ায় ২০০-এর অধিক জীবিত মায়ের চরণপূজা অনুষ্ঠিত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল দুই শতাধিক জীবিত মায়ের ঐতিহ্যবাহী চরণপূজা।   

গতকাল কোটালীপাড়ার পিরারবাড়ী ও নৈয়ারবাড়ী সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ ও মনসা মন্দির বৈদিক গীতা বিদ্যালয় প্রাঙ্গণে এই ব্যতিক্রমী ও ভক্তিপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্তানরা তাদের জীবিত মায়েদের চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে ও প্রণাম জানিয়ে ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করেন। মায়ের প্রতি সন্তানের এই ভক্তি ও শ্রদ্ধা নিবেদনের আয়োজনকে ঘিরে পুরো মন্দির প্রাঙ্গণ এক ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।   

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈদিক গীতা বিদ্যালয়ের পরিচালক শ্রী সুব্রত বৈরাগী, শ্রী প্রণব বৈদ্য, বিজন বাড়ৈ, মন্দির কমিটির সভাপতি গোকুল রায়সহ স্থানীয় বিপুল সংখ্যক ভক্তবৃন্দ। পূজা-অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে উপস্থিত প্রায় ৭০০ ভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। 

বিষয় : সনাতনী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

কোটালীপাড়ায় ২০০-এর অধিক জীবিত মায়ের চরণপূজা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল দুই শতাধিক জীবিত মায়ের ঐতিহ্যবাহী চরণপূজা।   

গতকাল কোটালীপাড়ার পিরারবাড়ী ও নৈয়ারবাড়ী সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ ও মনসা মন্দির বৈদিক গীতা বিদ্যালয় প্রাঙ্গণে এই ব্যতিক্রমী ও ভক্তিপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্তানরা তাদের জীবিত মায়েদের চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে ও প্রণাম জানিয়ে ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করেন। মায়ের প্রতি সন্তানের এই ভক্তি ও শ্রদ্ধা নিবেদনের আয়োজনকে ঘিরে পুরো মন্দির প্রাঙ্গণ এক ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।   

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈদিক গীতা বিদ্যালয়ের পরিচালক শ্রী সুব্রত বৈরাগী, শ্রী প্রণব বৈদ্য, বিজন বাড়ৈ, মন্দির কমিটির সভাপতি গোকুল রায়সহ স্থানীয় বিপুল সংখ্যক ভক্তবৃন্দ। পূজা-অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে উপস্থিত প্রায় ৭০০ ভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। 

হিন্দুস নিউজ

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x