হিন্দুস নিউজ

ভিটেহীন মিশন আচার্য অবশেষে পাচ্ছেন শিক্ষকতার নিয়োগপত্র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

ভিটেহীন মিশন আচার্য অবশেষে পাচ্ছেন শিক্ষকতার নিয়োগপত্র
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ভিটেবাড়ি বা নিজস্ব জমি না থাকার অজুহাতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র আটকে যাওয়া মেধাবী যুবক মিশন আচার্যের অবসান ঘটতে চলেছে দীর্ঘ অনিশ্চয়তার। সুবিধাবঞ্চিত, ভূমিহীন ও সনাতনী সম্প্রদায়ের এক সংগ্রামী সন্তানের ওপর নেমে আসা এই অন্যায় জটিলতা দূর করে তাঁর চাকুরিতে যোগদানের পথ অবশেষে সুগম হচ্ছে। চরম প্রতিকূলতা ও আর্থিক অনটনের বিরুদ্ধে লড়াই করে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা মিশন আচার্য প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে চূড়ান্তভাবে উত্তীর্ণ হন। কিন্তু অন্যান্য প্রার্থীরা নিয়োগপত্র পেলেও শুধুমাত্র স্থায়ী ঠিকানার জটিলতায় আটকে যায় তাঁর জীবিকার একমাত্র স্বপ্ন। মায়ের অন্যের বাড়িতে কাজ করার হাড়ভাঙা খাটুনি আর সন্তানের অদম্য মেধার পরও ভূমিহীনতার দোহাই দিয়ে এমন একজন যোগ্য সনাতনী তরুণকে নিয়োগ থেকে বঞ্চিত করার ঘটনায় দেশজুড়ে তুমুল আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। (News copied from- 'হিন্দুস নিউজ') সার্বিক প্রেক্ষাপটে সনাতনী সমাজের প্রতি বিদ্যমান প্রশাসনিক দৃষ্টিভঙ্গি ও মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নটি পুনরায় সামনে উঠে আসে। শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদপত্রের সোচ্চার ভূমিকার পর কর্তৃপক্ষের ঘুম ভাঙে। শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপে মিশন আচার্যকে ঢাকায় ডেকে তাঁর নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আগামী রবিবার প্রশাসনিক কার্যক্রম শেষ করে তাঁকে চূড়ান্ত নিয়োগপত্র প্রদান করা হবে বলে আশ্বাস পাওয়া গেছে। এই ঘটনা কেবল একজন মিশন আচার্যের জয় নয়, বরং দেশের ভূমিহীন, অবহেলিত ও সনাতনীদের ন্যায়বিচার ও মৌলিক অধিকার অর্জনের পথে এক আশাব্যঞ্জক মাইলফলক।

বিষয় : সনাতনী বৈষম্য চাকরি সরকার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

ভিটেহীন মিশন আচার্য অবশেষে পাচ্ছেন শিক্ষকতার নিয়োগপত্র

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x