হিন্দুস নিউজ

ঢাকার নবাবগঞ্জে নিখোঁজের পরদিন সবজি বিক্রেতা পদ্মা রানী মাঝির গলাকাটা মরদেহ উদ্ধার

| প্রিন্ট সংস্করণ

ঢাকার নবাবগঞ্জে নিখোঁজের পরদিন সবজি বিক্রেতা পদ্মা রানী মাঝির গলাকাটা মরদেহ উদ্ধার
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ঢাকার নবাবগঞ্জে নিখোঁজ হওয়ার পরদিন পদ্মা রানী মাঝি (৪৮) নামে এক নারী সবজি বিক্রেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর ২০২৬) সকালে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চর খুলশী চক এলাকার শান্তিনগর-গোল্লা সড়কের পাশের একটি ঝোপ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত পদ্মা রানী মাঝি ওই এলাকার দয়াল মাঝির স্ত্রী। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১০ অক্টোবর) সকালে প্রতিদিনের মতো গ্রাম-গঞ্জে ঘুরে সবজি বিক্রি করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। তবে বিকেল পেরিয়ে গেলেও তিনি আর বাড়িতে ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা তাঁর খোঁজখবর নিতে শুরু করেন।

পরদিন রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা মাঠে কাজ করতে যাওয়ার সময় শান্তিনগর-গোল্লা সড়কের পাশের একটি ঝোপ থেকে তীব্র দুর্গন্ধ পান। পরে ঝোপের মধ্যে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে পরিচয় শনাক্তের মাধ্যমে জানা যায়, মরদেহটি নিখোঁজ পদ্মা রানী মাঝির।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু হানিফ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে, পদ্মা রানী মাঝির মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ঢাকার নবাবগঞ্জে নিখোঁজের পরদিন সবজি বিক্রেতা পদ্মা রানী মাঝির গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x