হিন্দুস নিউজ

স্বামীর প্রাণ বাঁচাতে নিজের কিডনি দান করলেন মন্দিরা পাল

| প্রিন্ট সংস্করণ

স্বামীর প্রাণ বাঁচাতে নিজের কিডনি দান করলেন মন্দিরা পাল
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ভালোবাসা ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশালের গৌরনদী উপজেলার প্রধান শিক্ষিকা মন্দিরা রানী পাল।

স্বামী সহকারী শিক্ষক সুদাম পালের জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছেন তিনি। ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের সফল কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মুঠোফোনে এই সফল অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন ভারতে অবস্থানরত মন্দিরা রানী পালের ভাই সবুজ কুমার পাল। তিনি জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতীয় সময় সকাল ১০টায় দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার শুরু হয়। দীর্ঘ সময় ধরে চলা জটিল এই সার্জারি শেষে ওই দিন সন্ধ্যায় চিকিৎসকেরা সফলভাবে প্রতিস্থাপন সম্পন্ন করেন। বর্তমানে স্বামী-স্ত্রী দুজনেই সুস্থ আছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মন্দিরা রানী পাল গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তার স্বামী সুদাম পাল উপজেলার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক। ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই শিক্ষক দম্পতির সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

২০১৯ সালে সুদাম পাল কিডনি রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই পরিবারটিতে নেমে আসে ঘোর অন্ধকার। দেশ-বিদেশে দীর্ঘ চিকিৎসার পর চিকিৎসকেরা তাকে দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও উপযুক্ত দাতা পাওয়া যাচ্ছিল না। অবশেষে স্বামীর প্রাণ বাঁচাতে নিজেই কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন স্ত্রী মন্দিরা রানী। সে সময় আবেগাপ্লুত হয়ে তিনি বলেছিলেন, “আমার স্বামী যদি পৃথিবীতে বেঁচে না থাকেন, তাহলে আমার বেঁচে থেকে কী লাভ!”

সুদাম পালের ঘনিষ্ঠ বন্ধু ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া জানান, আদালত, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া শেষ করে গত ২৯ সেপ্টেম্বর থেকে দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের চিকিৎসা শুরু হয়। হাসপাতালটির ইউরোলজি ও কিডনি ট্রান্সপ্লান্টেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. অনন্ত কুমারের তত্ত্বাবধানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে মঙ্গলবার সফলভাবে এই প্রতিস্থাপন সম্পন্ন হয়।

স্বামীর প্রতি স্ত্রীর এই বিরল আত্মত্যাগ ও সফল অস্ত্রোপচারের খবরে দুই পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দ ছড়িয়ে পড়েছে। গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির বলেন, স্বামীর জন্য স্ত্রীর এই ত্যাগ ও ভালোবাসা বর্তমান সমাজে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

স্বামীর প্রাণ বাঁচাতে নিজের কিডনি দান করলেন মন্দিরা পাল

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x