হিন্দুস নিউজ

দুর্গাপূজার আগে রাউজানে দুই হিন্দু পরিবারের ঘরে দুর্বৃত্তের আগুন,নিঃস্ব পরিবারগুলো

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

দুর্গাপূজার আগে রাউজানে দুই হিন্দু পরিবারের ঘরে দুর্বৃত্তের আগুন,নিঃস্ব পরিবারগুলো
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

দুর্গাপূজার আনন্দে মেতে ওঠার আগেই আগুনে পুড়ে ছাই হয়েছে চট্টগ্রামের রাউজানের দুই পরিবারের বসতঘর। নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, দুটি গরু ও পূজার জন্য কেনা নতুন কাপড়সহ পুড়ে গেছে সবকিছু। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

গতকাল (রোববার) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাম দয়াল মাঝির বাড়িতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য নারায়ণ চৌধুরী ও বিজয় চৌধুরীর অভিযোগ, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাদের বসতঘরে আগুন দিয়েছে।
নারায়ণ চৌধুরী বলেন, ‘আমাদের দুটি ঘর পুড়ে শেষ হয়ে গেছে। কিছুই অবশিষ্ট নেই। নগদ টাকা, স্বর্ণালংকার, গরু, পূজার জন্য কেনা কাপড়সহ সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। কিছু বুঝে ওঠার আগেই আমরা নিঃস্ব হয়ে গেছি।’

বিজয় চৌধুরী জানান, তাদের ঘর ও পাশের খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে। একই সময়ে আরেকটি বাড়িতেও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। তার দাবি, পরিকল্পিতভাবে এ আগুন দেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডে নগদ ৩০ হাজার টাকা, আসবাবপত্র ও দুটি গরুসহ অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
পূজাকে ঘিরে যখন দুই পরিবারে চলছিল উৎসবের প্রস্তুতি, তখন আগুনে সব হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন তারা। পূজার জন্য কেনা নতুন কাপড় থেকে শুরু করে ঘরের প্রয়োজনীয় সামগ্রী, কিছুই রক্ষা করা যায়নি। উৎসবের আনন্দের বদলে এখন তাদের চোখেমুখে সর্বস্ব হারানোর বেদনা।

কারা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।
রাউজান ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজ রিবেন ঢাকা পোস্টকে বলেন, রাত তিনটার দিকে আমাদের কাছে অগ্নিকাণ্ডের খবর আসে। আমরা গিয়ে ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছি। একাধিক জায়গায় আগুন থাকায় নেভাতে সময় লেগেছে। ভিক্টিমের দাবি, কেউ পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করেছে। আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার আগে রাউজানে দুই হিন্দু পরিবারের ঘরে দুর্বৃত্তের আগুন,নিঃস্ব পরিবারগুলো

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x