হিন্দুস নিউজ

সিসি ক্যামেরা চিপ ও নগদ টাকাসহ সবকিছু লুট

গেন্ডারিয়ায় লোকনাথ মন্দিরের বিপরীতে সবুজ মন্ডলের বাসায় দিনের আলোয় দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

গেন্ডারিয়ায় লোকনাথ মন্দিরের বিপরীতে সবুজ মন্ডলের বাসায় দিনের আলোয় দুর্ধর্ষ চুরি
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

রাজধানীর গেন্ডারিয়ার নারিন্দা এলাকায় স্বামীবাগ লোকনাথ মন্দিরের বিপরীত পাশে অবস্থিত সবুজ মন্ডল নামের এক সনাতনী ব্যক্তির বাসায় এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সবকিছু ঠিকঠাকভাবে লক করে সকালে যথারীতি অফিসেই গিয়েছিলেন তিনি, কিন্তু বিকেলে বাসায় ফিরে দেখেন ঘরের ভেতরের দৃশ্য সম্পূর্ণ উলটো-পালটা এবং আলমারি ও ড্রয়ার ভেঙে সমস্ত মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ ও প্রাথমিক তথ্যে জানা যায়, আনুমানিক বেলা ১১টা ৩ মিনিটে দিনেদুপুরে তিনজন দুর্বৃত্ত বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এই ন্যাক্কারজনক চুরির ঘটনা ঘটিড়ায়। ভুক্তভোগী সবুজ মন্ডল ও স্থানীয় সনাতনী সমাজ মনে করছেন, মন্দিরসংলগ্ন এলাকায় এ ধরনের প্রকাশ্য দিবালোকে দুর্ধর্ষ চুরি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কার সৃষ্টি করেছে, যা দেশের প্রতিটি নাগরিকের মানবাধিকার ও মৌলিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।

​ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী খোয়া যাওয়া মূল্যবান সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি স্বর্ণের চেইন, দুই জোড়া স্বর্ণের কানের দুল, তিনটি স্বর্ণের আংটি, এক জোড়া স্বর্ণের শাখা, এক জোড়া স্বর্ণের রুলি, দুটি রুপার চেইন, দুই জোড়া রুপার নূপুর, দুই জোড়া রুপার চুড়ি, একটি ল্যাপটপ, একটি ৪৩ ইঞ্চি মনিটর, রুমের সিসি ক্যামেরা চিপ, নগদ ৫০,০০০ টাকা এবং একটি সিমএফ নিকব্যান্ড প্রোসহ আরও অনেক নিত্যপ্রয়োজনীয় ও মূল্যবান জিনিসপত্র।

​News copied from- 'হিন্দুস নিউজ'

​ঘটনার পর ভুক্তভোগী সবুজ মন্ডল কতৃপক্ষ ও স্থানীয় গেন্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িত অপরাধীদের গ্রেপ্তার ও খোয়া যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন। পাশাপাশি সনাতনীদের অধিকার ও দেশের সকল নাগরিকের সমান মানবাধিকার সুরক্ষায় প্রশাসনকে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও মানবাধিকারকর্মীরা।

বিষয় : ঢাকা চুরি ডাকাতি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

গেন্ডারিয়ায় লোকনাথ মন্দিরের বিপরীতে সবুজ মন্ডলের বাসায় দিনের আলোয় দুর্ধর্ষ চুরি

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x