শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
Topic Ads 1
২২ ভরি সোনা নিয়ে পলাতক ব্যবসায়ী ঢাকায় আটক

২২ ভরি সোনা নিয়ে পলাতক ব্যবসায়ী ঢাকায় আটক

লক্ষ্মীপুরে চারটি জুয়েলারি দোকান থেকে গ্রাহককে দেখানোর কথা বলে নেওয়া প্রায় ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ ওঠা ব্যবসায়ী রণজিত পালকে ঢাকায় আটক করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে নেওয়া স্বর্ণালংকারগুলোও উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আলমগীর হোসেন ও জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার।আটক রণজিত পাল লক্ষ্মীপুর বাজারের স্বর্ণকার সড়কের পাল শিল্পালয়ের স্বত্বাধিকারী। তিনি পরিবার নিয়ে শহরের শাঁখারিপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি শরীয়তপুর জেলায়।স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, প্রায় ৩০ বছর ধরে লক্ষ্মীপুর বাজারে সোনার ব্যবসার সঙ্গে যুক্ত রণজিত। দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের কারণে অন্য জুয়েলারি ব্যবসায়ীরা তার ওপর আস্থা রাখতেন।তাদের ভাষ্য, বিভিন্ন দোকান থেকে গহনা নিয়ে তিনি গ্রাহকদের দেখাতেন এবং বিক্রি করতেন। সেই পরিচিতি ও ব্যবসায়িক সম্পর্কের সুযোগেই তাকে গহনা দেওয়া হতো।সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে লক্ষ্মীপুর বাজারের চারটি জুয়েলারি দোকান থেকে একইভাবে গ্রাহককে দেখানোর কথা বলে প্রায় ২২ ভরি স্বর্ণালংকার নেন রণজিত।তবে পরে গহনাগুলো ফেরত না দিয়ে তিনি নিখোঁজ হয়ে যান বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।সন্ধ্যা পর্যন্ত তার নিজের দোকান খোলা থাকলেও সেখানে তাকে পাওয়া যায়নি। পরে শাঁখারিপাড়ার ভাড়া বাসায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরিবারের সদস্যদের নিয়ে রণজিত পালিয়ে গেছেন বলেও ধারণা করেন কয়েকজন ব্যবসায়ী।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন তমা শিল্পালয়ের পলাশ কুরী, বণিক শিল্পালয়ের সাগর বণিক, পুনম শিল্পালয়ের ঝুটন কুরী এবং শিবানী শিল্পালয়ের অসীম কর।তমা শিল্পালয়ের স্বত্বাধিকারী পলাশ কুরী বলেন, সোনা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় তিনি লিখিত অভিযোগ করেছেন। পরে পুলিশ রণজিতকে আটক করেছে।লক্ষ্মীপুর জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার বলেন, বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে ২২ ভরি সোনা নিয়ে নিখোঁজ হওয়া ব্যক্তিকে ঢাকা থেকে আটক করা হয়েছে। তার কাছ থেকে পুরো সোনাও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আলমগীর হোসেন জানান, অভিযুক্ত ব্যক্তিকে ঢাকা থেকে আটক করা হয়েছে এবং তাকে লক্ষ্মীপুরে নিয়ে আসা হচ্ছে।ঘটনাটি নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।