সীমানা আর সংস্কৃতির সব দূরত্ব পেরিয়ে ভারতের কেরালা রাজ্য থেকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছুটে এসেছেন অশ্বিনী নামের এক তরুণী। পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের হাজিপাড়া গ্রামের মাসুদ রানার সঙ্গে তার এই প্রেমের সম্পর্ক আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিলেও সনাতন ধর্মাবলম্বী সমাজে এটি তীব্র নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সনাতন ধর্মে নারী হলো শক্তির প্রতীক এবং কুললক্ষ্মী; শাস্ত্রমতে ভিন্ন ধর্মে বা গোত্রের বাইরে বিবাহ বা ধর্মান্তরকরণ সনাতন সংস্কৃতির মৌলিক আচার ও পারিবারিক পবিত্রতার পরিপন্থী। সনাতনী শাস্ত্র ও সামাজিক রীতিনীতি অনুযায়ী, নিজস্ব ধর্মবিশ্বাস ও ধর্মীয় অনুশাসন বিসর্জন দিয়ে ভিনধর্মে বিবাহ করা কখনোই হিন্দু সমাজ বা ধর্মীয় গুরুরা সমর্থন করেন না, বরং একে সনাতন সংস্কৃতির ঐতিহ্য ও মূল্যবোধের বড় পতন হিসেবে দেখা হয়।
উন্নত জীবনের আশায় কয়েক বছর আগে দুবাই পাড়ি জমান মাসুদ রানা এবং সেখানে একটি রেস্তোরাঁয় কাজ শুরু করেন। এর প্রায় তিন বছর পর একই প্রতিষ্ঠানে কর্মী হিসেবে যোগ দেন কেরালার তরুণী অশ্বিনী। কর্মক্ষেত্রের পরিচয়ের সূত্র ধরে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং তা একসময় গভীর প্রেমে রূপ নেয়। দীর্ঘ প্রায় দুই বছর প্রেমের সম্পর্ক বজায় রাখার পর দুবাইয়ের আদালতেই বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতি এবং সেখানে কিছুদিন সংসারও করেন। গত ১১ নভেম্বর মাসুদ রানা দেশে ফিরে আসলেও ভিসাসংক্রান্ত জটিলতায় সেই সময় অশ্বিনীকে সঙ্গে আনতে পারেননি। পরবর্তীতে অশ্বিনী ভারতে নিজের বাড়িতে ফিরে প্রয়োজনীয় ভিসা সংগ্রহ করে সরাসরি বাংলাদেশে চলে আসেন এবং স্বামীর বাড়িতে ওঠেন। মাসুদ রানার পরিবারের সদস্যদের দাবি, অশ্বিনী নিজের ইচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
News copied from- 'হিন্দুস নিউজ'
এদিকে ভিনদেশি এই নববধূকে একনজর দেখার জন্য প্রতিদিন মাসুদ রানার বাড়িতে স্থানীয় উৎসুক মানুষ ও প্রতিবেশীদের ভিড় লেগেই রয়েছে। দুই ভিন্ন দেশের ও সংস্কৃতির মানুষের এই মেলবন্ধন গ্রামীণ জনপদে চাঞ্চল্যের সৃষ্টি করলেও, সনাতন ধর্ম ও সংস্কৃতির বিশ্লেষকরা মনে করছেন এমন ঘটনা ধর্মীয় সামাজিকভাবে অত্যন্ত বেদনাদায়ক এবং সনাতনীদের মৌলিক অধিকার ও আত্মমর্যাদার ওপর আঘাত। মাসুদ রানা ও অশ্বিনী জানিয়েছেন, তারা ভবিষ্যতে বাংলাদেশে স্থায়ী হবেন নাকি আবারও বিদেশে পাড়ি জমাবেন, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
মতামত