শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

খাগড়াছড়িতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় নারীসহ গ্রেপ্তার ২, স্বর্ণালংকার উদ্ধার

খাগড়াছড়ি সদরের একটি জুয়েলারি দোকান থেকে অভিনব কৌশলে স্বর্ণের চেইন চুরির ঘটনায় চোর চক্রের এক নারী সদস্য ও চোরাই মাল ক্রেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। এ সময় চুরি যাওয়া প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বৈশাখী আক্তার (২২) এবং চোরাই স্বর্ণ ক্রেতা অনুপম বনিক (৩৮)। অনুপম বনিক গুইমারা বাজারের ‘বন্ধু গোল্ড ফ্যাশন জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর ২০২৫ তারিখ বিকেলে খাগড়াছড়ি সদরের ‘শুভম জুয়েলার্স’ নামক দোকানে এক নারী ক্রেতা সেজে প্রবেশ করেন। তিনি দোকান মালিককে স্বর্ণের চেইন দেখানোর অনুরোধ করেন। মালিক তাকে দুটি চেইন দেখান। ওই নারী আরও চেইন দেখার আগ্রহ প্রকাশ করলে দোকান মালিক পেছনের শো-কেস থেকে পণ্য বের করতে ঘুরেন। 

এই সুযোগে ওই নারী টেবিলে রাখা ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের (৮ আনা ৮ পয়েন্ট ওজনের) একটি স্বর্ণের চেইন চুরি করে দ্রুত সটকে পড়েন।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে গত ৭ জানুয়ারি ২০২৬ তারিখে খাগড়াছড়ি সদর থানায় একটি চুরি মামলা (মামলা নং-০৬) দায়ের করেন। মামলার তদন্তভার দেওয়া হয় এসআই (নিঃ) সেন্টু চন্দ্র দাসকে।

তদন্তকারী কর্মকর্তা এসআই সেন্টু চন্দ্র দাস তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরির সঙ্গে জড়িত নারীকে শনাক্ত করেন এবং খাগড়াছড়ি শাপলা চত্বর এলাকা থেকে বৈশাখী আক্তারকে গ্রেপ্তার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গুইমারা থানাধীন গুইমারা বাজারের ‘বন্ধু গোল্ড ফ্যাশন জুয়েলার্স’ থেকে চুরি হওয়া চেইনটি উদ্ধার করা হয়। এ সময় চোরাই স্বর্ণ কেনা-বেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জুয়েলার্স মালিক অনুপম বনিককে গ্রেপ্তার করা হয়।

খাগড়াছড়ি সদর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে পেনাল কোডের ৩৭৯ ধারায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় নারীসহ গ্রেপ্তার ২, স্বর্ণালংকার উদ্ধার

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x