আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের
বিজ্ঞাপন দিন Hindus News এ।

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ পইরল গ্রামে বাকিতে পণ্য না দেওয়া এবং ধানের জমি নষ্ট করার প্রতিবাদ করায় এক সংখ্যালঘু পরিবারের ওপর বর্বরোচিত হামলার অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেশীদের বেধড়ক মারধরে ওই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। উপজেলার পশ্চিমবাগ গ্রামে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ থেকে জানা যায়, পশ্চিমবাগ গ্রামের ওই সংখ্যালঘু পরিবারের একটি মুদি দোকান রয়েছে। দীর্ঘদিন ধরে প্রতিবেশী কয়েকজন ব্যক্তি দোকানটি থেকে বাকিতে মালামাল নিয়ে আসছিলেন। পাওনা টাকা চাইলে তারা তালবাহানা করতেন এবং উল্টো হুমকি দিতেন। সম্প্রতি আবারও বাকিতে পণ্য চাইলে দোকান মালিক তা দিতে অস্বীকৃতি জানান।
এছাড়া, অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারের ধানের জমি নষ্ট করে আসছিল বলেও অভিযোগ রয়েছে। জমি নষ্ট করা এবং বাকিতে পণ্য না দেওয়ার বিষয়টি নিয়ে কথা বলতে গেলে প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তারা সংখ্যালঘু ওই পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় পরিবারের নারীসহ তিনজন সদস্য গুরুতর আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
Hindus News
Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের
বিজ্ঞাপন দিন Hindus News এ।
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্যাতিত পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেছে।
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত
মন্তব্য করার জন্য অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
হবিগঞ্জে বাকিতে পণ্য না দেওয়া ও ফসলের ক্ষতির প্রতিবাদ: সংখ্যালঘু পরিবারের ৩ জনকে পিটিয়ে জখম
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ পইরল গ্রামে বাকিতে পণ্য না দেওয়া এবং ধানের জমি নষ্ট করার প্রতিবাদ করায় এক সংখ্যালঘু পরিবারের ওপর বর্বরোচিত হামলার অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেশীদের বেধড়ক মারধরে ওই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। উপজেলার পশ্চিমবাগ গ্রামে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ থেকে জানা যায়, পশ্চিমবাগ গ্রামের ওই সংখ্যালঘু পরিবারের একটি মুদি দোকান রয়েছে। দীর্ঘদিন ধরে প্রতিবেশী কয়েকজন ব্যক্তি দোকানটি থেকে বাকিতে মালামাল নিয়ে আসছিলেন। পাওনা টাকা চাইলে তারা তালবাহানা করতেন এবং উল্টো হুমকি দিতেন। সম্প্রতি আবারও বাকিতে পণ্য চাইলে দোকান মালিক তা দিতে অস্বীকৃতি জানান।
এছাড়া, অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারের ধানের জমি নষ্ট করে আসছিল বলেও অভিযোগ রয়েছে। জমি নষ্ট করা এবং বাকিতে পণ্য না দেওয়ার বিষয়টি নিয়ে কথা বলতে গেলে প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তারা সংখ্যালঘু ওই পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় পরিবারের নারীসহ তিনজন সদস্য গুরুতর আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্যাতিত পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে
প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news
মতামত