শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

২১শে জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে হিন্দু সম্প্রদায়ের বিশাল প্রতিবাদী কর্মসূচি ঘোষণা

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান নানামুখী সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদে রাজধানী ঢাকার রাজপথের কর্মসূচির ডাক দিয়েছে 'গ্লোবাল বাঙালি হিন্দু প্ল্যাটফর্ম, বাংলাদেশ'। আগামী ২১শে জানুয়ারি ( বুধবার) বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে​ সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের ওপর আশঙ্কাজনক হারে হামলার ঘটনা ঘটছে। বিশেষ করে হত্যা, ধর্ষণ, ধর্মীয় উপাসনালয় ও বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং জমি দখলের মতো ঘটনার মধ্য দিয়ে এক অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়েছে। এছাড়া বিনা অপরাধে সাধারণ মানুষকে আটক, কর্মক্ষেত্র থেকে অন্যায়ভাবে বহিষ্কার এবং সাম্প্রদায়িক তকমা ব্যবহার করে সামাজিক লাঞ্ছনার যে ধারা চলমান রয়েছে, তার অবসান ঘটানোই এই কর্মসূচির মূল লক্ষ্য।

​আয়োজক সংগঠনটি আরও জানায়, দেশের বিভিন্ন প্রান্তে চলমান এই অরাজকতা ও চাদাবাজি বন্ধসহ ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে তারা সোচ্চার হয়েছেন। তাদের মতে, "ধর্মকে রক্ষা করলেই ধর্ম তোমাকে রক্ষা করবে"—এই আদর্শকে সামনে রেখে তারা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ ও দাবিগুলো প্রশাসনের নিকট স্মারকলিপির মাধ্যমে পেশ করবেন। আগামী শনিবারের এই কর্মসূচিতে সংহতি প্রকাশের জন্য তারা দেশের সর্বস্তরের মানুষ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

২১শে জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে হিন্দু সম্প্রদায়ের বিশাল প্রতিবাদী কর্মসূচি ঘোষণা

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x