হিন্দুস নিউজ
Topic Ads 1
চট্টগ্রাম  সতীশ বাবু লাইন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শুভ মহালয়া শুভসূচনা

চট্টগ্রাম সতীশ বাবু লাইন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শুভ মহালয়া শুভসূচনা

“যা বিলীন হয়, তা কেবল রূপ; যা অনাদি থেকে অনন্ত, তাই অস্তিত্ব”—এই চেতনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যকে ধারণ করে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার সতীশ বাবু লাইন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ১০ অক্টোবর শনিবার  মহালয়া শুভসূচনা অনুষ্ঠিত হয়।শুভ মহালয়া অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সতীশ বাবু লাইন পূজা উদযাপন পরিষদেরপ্রধান সমন্বয়কারী সুজিত সরকার, প্রধান উপদেষ্টা মিলন কান্তি দাশ,  দীপক কুমার পালিত,  সভাপতি কাঞ্চন দত্ত, সাধারণ সম্পাদক রাজীব চক্রবর্তী এবং অর্থ সম্পাদক অনুপ সেনসহ পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন  প্রিয়পম আচার্য্য, মহালয়া সংগীত পরিবেশন করেন শিল্পী অদিতি বিশ্বাস,  "শারদীয় দুর্গোৎসব-২০২৬। এবারের দুর্গোৎসবের গৌরবের ২০ বছর পূর্তি উপলক্ষে নেওয়া হয়েছে ৮ দিনব্যাপী নানা ধর্মীয়, সাংস্কৃতিক ও আচার-অনুষ্ঠানের বর্ণাঢ্য আয়োজন। ৯ অক্টোবর শুক্রবার মনোজ্ঞ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।১০ অক্টোবর শনিবার মহালয়া শুভসূচনা ও দেবপক্ষে বরণ এবং মাযের পুষ্পাঞ্জলি নিবেদন , উলুধ্বনি প্রতিযোগিতা,শঙ্খধ্বনি প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ,  ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ। ১৭ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে শ্রীশ্রী মা দুর্গার সপ্তমীপূজা, পূজার শুভারম্ভ, পুষ্পাঞ্জলি নিবেদন ও মহাপ্রসাদ বিতরণ।১৮ ও ১৯ অক্টোবর রবিবার ও সোমবার অনুষ্ঠিত হবে মহাষ্টমী পূজা ও পুষ্পাঞ্জলি নিবেদন। ২০ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত হবে মহানবমী পূজা, পুষ্পাঞ্জলি নিবেদন ও অন্নপ্রসাদ বিতরণ।সবশেষে ২১ অক্টোবর বুধবার অনুষ্ঠিত হবে শ্রীশ্রী মা দুর্গার বিজয়া দশমী। এদিন পুষ্পাঞ্জলি নিবেদন, দেবীর বিদায় পূজা ও দুর্গোৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবারের আয়োজনকে সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।সতীশ বাবু লাইন পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের সকল ধর্মপ্রাণ ভক্ত, দর্শনার্থী ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থেকে উৎসবকে সুন্দর, শান্তিপূর্ণ ও প্রাণবন্ত করে তোলার জন্য বিনীত আহ্বান জানানো হয়েছে।

চট্টগ্রাম উত্তর চান্দগাঁও-কুয়াইশ সার্বজনীন দুর্গাবাড়ীতে মহালয়ার শুভসূচনা

শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা নিয়ে চট্টগ্রাম উত্তর চান্দগাঁও-কুয়াইশ সার্বজনীন দুর্গাবাড়ী পূজা উদযাপন পরিষদের আয়োজনে বহুমাত্রিক আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে মহালয়ার শুভসূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রোজ্জ্বলন, সপ্তশতী চণ্ডীপাঠ, চণ্ডীকথামালা, সংগীতাঞ্জলি, নৃত্যানুষ্ঠানও মায়ের চরণে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে দেবীপক্ষকে বরণ করে নেন সমাগত ভক্ত ও দর্শনার্থীরা।'উৎসবের বুনন' শীর্ষক মাতৃচেতনাবাহী উক্ত গীতি আলেখ্য অনুষ্ঠানে শুরুতে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে মহালয়ার আনুষ্ঠানিক শুভ সূচনা করেন চট্টল ইয়ুথ কয়ারের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরুণ চন্দ্র বণিক।অনুষ্ঠানে শুভ মহালয়া উপলক্ষে পবিত্র চণ্ডীপাঠ, চণ্ডী কথামালা  পরিবেশন করেন রাউজান প্রেস ক্লাবের শিক্ষা,সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট চণ্ডী-গীতামৃত পরিবেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতানুধ্যায়ী ডাঃ শ্রী সুপণ বিশ্বাস শঙ্করেশ। শ্রীবিশ্বাসের সুমধুর কণ্ঠের পবিত্র  চণ্ডীধ্বনী, মাতৃতত্ত্বামৃত ও সনাতন স্তুতির ঐশী আবহে অনুষ্ঠানে সৃষ্টি হয় এক অনন্য ভাবগাম্ভীর্য ও ভক্তিময় পরিবেশ। সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে শারদ বন্দনায় অনুষ্ঠান মাতিয়ে রাখেন কণ্ঠশিল্পী পঙ্কজ বনিক ও স্থানীয় শিল্পীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানে যন্ত্রাংশে সংগত করেন চট্টগ্রামের সুপরিচিত সাংস্কৃতিক সংগঠন শুভম্ মিউজিক্যাল গ্রুপের কর্মকর্তাকিবোর্ড শিল্পী সুমঙ্গল চক্রবর্তী, তবলা শিল্পী পঙ্কজ বণিক, অক্টোপ্যাড শিল্পী বিপ্লব চক্রবর্তী ও গিটার শিল্পী প্রবর আচার্য্য। সংগীত ও বাদ্যযন্ত্রের সমন্বয়ে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও আকর্ষণীয়।মুন্না ধর এর সঞ্চালনে অনুষ্ঠিত অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন উত্তর চান্দগাঁও-কুয়াইশ সার্বজনীন দুর্গাবাড়ী পূজা উদযাপন পরিষদের সভাপতি ভোলা ধর, সাধারণ সম্পাদক স্বরূপম দেওয়ানজীসহ পরিষদের অন্যান্য সদস্য ও ভক্তবৃন্দ।শারদীয়া মাকে বরণ, উলুধ্বনি, শঙ্খধ্বনি, মাতৃধ্বনি,শাস্ত্রীয়  আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে মহালয়ার এই আয়োজন সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শারদীয় দুর্গোৎসবের মহা আনন্দ, ভক্তি ও উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। অনুষ্ঠানে দূর দূরান্ত হতে বহু মাতৃবিগলিত প্রাণ ভক্তের সমাগম ঘটে।

চট্টগ্রাম উত্তর চান্দগাঁও-কুয়াইশ সার্বজনীন দুর্গাবাড়ীতে মহালয়ার শুভসূচনা